1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বিসিবি, আইসিসির সঙ্গে বৈঠক ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত: সরকারি কর্মকর্তার স্বীকারোক্তি ‘ভুল বোঝাবুঝি’ এড়াতে বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা: ভারতের সেনাপ্রধান ৫ ব্যাংকের অডিটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: অর্থ উপদেষ্টা সাদা রাজ্যের স্বল্প বসন্ত, রাজপ্রাসাদে সুরভীহীন বিচ্ছেদ এখন মোবাইল অ্যাপেও রিচার্জ করা যাবে মেট্রোরেলের কার্ড দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে তিন দিনের আঞ্চলিক সম্মেলন শুরু স্বর্ণ ও রুপার দাম বৃদ্ধি: আজ থেকে বাজারে নতুন মূল্য কার্যকর ইরানের সঙ্গে বাণিজ্যকারী দেশগুলোর পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের মোস্তাফিজ দলে থাকলে বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে—আইসিসির চিঠি

মাইলস্টোন শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হতাহতের ঘটনায় শিক্ষার্থীদের উত্থাপন করা ছয়টি দাবি যৌক্তিক বলে স্বীকার করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

আজ মঙ্গলবার (২২ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।

এর আগে দুপুরে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আলোচনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, স্কুল প্রাঙ্গণে একটি তথ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে নিহত, আহত এবং নিখোঁজদের তথ্য সংরক্ষণ ও নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং ট্রমা ব্যবস্থাপনায় সহায়তা দেওয়া হবে।

জনসমাগম নিয়ন্ত্রণ করতে গিয়ে সেনাবাহিনীর কিছু সদস্য কর্তৃক শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনায় সরকার দুঃখ প্রকাশ করেছে এবং উপযুক্ত পদক্ষেপ নিতে সেনা কর্তৃপক্ষকে জানানো হবে।

এছাড়া জনবহুল এলাকায় যাতে প্রশিক্ষণ বিমান চলাচল না করে, সে বিষয়ে বিমান বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলেও জানান আইন উপদেষ্টা।

শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, আগামী ২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে নিয়মিত পরীক্ষাগুলো শেষ হওয়ার পর।

এর আগে সকাল ১১টার ডিকে ছয় দফা দাবি জানিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং সাধারণ মানুষ বিক্ষোভ করেন।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT