1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

মাকে ৩ কোটির বেশি শেয়ার উপহার দেবেন মির্জা আব্বাসের ছেলে

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা ব্যাংক পিএলসির পরিচালক মির্জা ইয়াসির আব্বাস তার মা আফরোজা আব্বাসকে (ব্যাংকটির উদ্যোক্তা) ৩ কোটি ১৩ লাখ শেয়ার উপহার হিসেবে দেবেন। তিনি ব্যাংকটির প্রতিষ্ঠাতা ও সাবেক উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে।

রোববার (৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে ডিএসইতে আজ ঢাকা ব্যাংকের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১১ টাকা ৬০ পয়সা। সে হিসেবে ৩ কোটি ১৩ লাখ শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় ৩৬ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকা। ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে ৩১ অক্টোবরের মধ্যে এ শেয়ার হস্তান্তর সম্পন্ন হবে।

২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ঢাকা ব্যাংক। ব্যাংকটির মোট শেয়ারের ৪০ দশমিক ৯৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২ দশমিক শূন্য ৪ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৬ দশমিক ৯৮ শতাংশ শেয়ার রয়েছে।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT