1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

মালয়েশিয়ায় ৯৬ বাংলাদেশি আটক

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ১ মার্চ, ২০২৫

সিমোনিয়াহ ও সেলানগরসহ মালয়েশিয়ার সাতটি অঞ্চলে পৃথক অভিযান চালিয়ে ৯৬ বাংলাদেশিসহ ২৯৭ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই নির্মাণ শ্রমিক। বৃহস্পতিবার গভীর রাতে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছে দেশটিতে বসবাসের বৈধ কাগজপত্র ছিল না। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফ্রি মালয়েশিয়া টুডে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক খায়রুল দাজেমি দাউদ বলেছেন, জালান ইকো ম্যাজেস্টিক ১/২ সি, কাজাংয়ে একটি শেয়ার্ড হাউস এলাকায় অভিযান চালিয়ে ৩২৬ বিদেশিকে আটক করা হয়। কাগজপত্র যাচাইয়ের পর ২৯৭ জনকে আটক রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়। অধিকতর তদন্তের জন্য আটক ব্যক্তিদের সিমোনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে।

খায়রুল দাউদ বলেন, আটক ব্যক্তিদের বৈধ কাগজপত্র নেই। তাদের অধিকাংশই নির্মাণ শ্রমিক। তবে কয়েকজন ব্যবসায়ীও আছেন।

তিনি জানান, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ৯৬ জন বাংলাদেশি রয়েছেন। এ ছাড়া ৯৪ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও ২৮ জন নারী রয়েছেন। বাকিদের মধ্যে মিয়ানমারের ৬৬, ঘানার একজন ও ভিয়েতনামের ১৩ জন।

এই অভিবাসীরা স্বাস্থ্যবিধি মানেন না- আশপাশের বাসিন্দারা এমন অভিযোগ করেছেন বলে জানান খায়রুল দাজেমি দাউদ। তিনি বলেন, তাদের বসবাসের স্থান ঘনবসতিপূর্ণ। তাছাড়া এ এলাকায় আবাসন ও কর্মচারী সুবিধা আইনও মানা হয়নি।

এদিকে আইন না মানায় আটক শ্রমিকদের নিয়োগদাতাদেরকে ৫০ হাজার রিঙ্গিত জরিমানা করা হবে বলেও জানান খায়রুল দাজেমি। তদন্তের জন্য আটকদের সিমোনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে ১৪ দিন রাখা হবে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT