1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত: সরকারি কর্মকর্তার স্বীকারোক্তি ‘ভুল বোঝাবুঝি’ এড়াতে বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা: ভারতের সেনাপ্রধান ৫ ব্যাংকের অডিটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: অর্থ উপদেষ্টা সাদা রাজ্যের স্বল্প বসন্ত, রাজপ্রাসাদে সুরভীহীন বিচ্ছেদ এখন মোবাইল অ্যাপেও রিচার্জ করা যাবে মেট্রোরেলের কার্ড দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে তিন দিনের আঞ্চলিক সম্মেলন শুরু স্বর্ণ ও রুপার দাম বৃদ্ধি: আজ থেকে বাজারে নতুন মূল্য কার্যকর ইরানের সঙ্গে বাণিজ্যকারী দেশগুলোর পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের মোস্তাফিজ দলে থাকলে বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে—আইসিসির চিঠি এপ্রিলে হবে এসএসসি পরীক্ষা, জুনে এইচএসসি

মালয়েশিয়ার কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগে আহ্বান প্রধান উপদেষ্টার

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

মালয়েশিয়ার কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশ দ্রুত ব্যবসার জন্য বাজার খুলছে এবং এখানে বাজার সম্প্রসারণ ও বর্ধিত ব্যবসায়িক সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) ‘বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ও বিনিয়োগ সুযোগ’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘বাংলাদেশে আসুন, নিজ চোখে দেখুন… আমি আপনাদের বাংলাদেশে স্বাগত জানাই।’

প্রফেসর ইউনূস আরও জানান, বাংলাদেশ একটি আকর্ষণীয় দেশ যেখানে অধিকাংশ জনসংখ্যাই তরুণ এবং তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা সীমাহীন। অন্তর্বর্তী সরকার ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং দেশের ব্যবসায়িক সম্ভাবনা এখনো পূর্ণরূপে কাজে লাগানো হয়নি।

তিনি বলেন, ‘বাংলাদেশে শুধু দেশের মধ্যেই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা তরুণ ও সৃজনশীল মানুষ রয়েছেন। বাংলাদেশ প্রতিটি ক্ষেত্রে ব্যবসায়বান্ধব হওয়ার চেষ্টা করছে… আমি বাংলাদেশে সীমাহীন পরিবর্তনের সম্ভাবনা দেখেছি।’

ড. ইউনূস মালয়েশিয়ান বিনিয়োগকারীদের তরুণ বাংলাদেশি প্রবাসীদের সহযোগিতা নেওয়ার জন্য আহ্বান জানান। তিনি বলেন, প্রবাসী তরুণরা সবসময় বাংলাদেশের জন্য কিছু করার তৃষ্ণায় উদ্বুদ্ধ।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বাংলাদেশের বিনিয়োগের প্রতিযোগিতামূলক সুবিধাসমূহ এবং অন্তর্বর্তী সরকারের শুল্ক ও অশুল্ক প্রতিবন্ধকতা দূরীকরণের প্রচেষ্টা উপস্থাপন করেন।

এ ছাড়া অনুষ্ঠানে রবি সেলুলার অপারেটরের প্রধান শেয়ারহোল্ডার ও অ্যাক্সিয়াটা গ্রুপের সিইও বিবেক সুদ ২৮ বছর ধরে বাংলাদেশের সঙ্গে শেয়ার করা সফল অংশীদারিত্ব তুলে ধরেন।

এর আগে মঙ্গলবার পুত্রাজায়ায় মালয়েশিয়া ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআইএম) এবং বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে পেট্রোলিয়াম নাসিয়োনাল বেহারদ (পেট্রোনাস) এর প্রেসিডেন্ট ও গ্রুপ সিইও টেংকু মুহাম্মদ তৌফিক, সোভারেইন ওয়েলথ ফান্ড খাজানাহ নাসিয়োনালের ম্যানেজিং ডিরেক্টর আমিরুল ফেইসাল ওয়ান জাহির, পাম অয়েল কোম্পানি সিমে ডারবি প্ল্যানটেশনস, কুয়ালালামপুর কেপং বেহারদ (কেএলকে), আইওআই কর্পোরেশন এবং ফেলডা গ্লোবাল ভেঞ্চারস (এফজিভি) এর শীর্ষ কর্মকর্তা, প্রোটন হোল্ডিংস বেহারদ (প্রোটন) এর চেয়ারম্যান সৈয়দ ফয়সাল আলবার এবং গ্লাভ ম্যানুফ্যাকচারার টপ গ্লাভ কর্পোরেশনের এক্সিকিউটিভ চেয়ারম্যান লিম উই চাই উপস্থিত ছিলেন।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT