1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
সিদ্ধান্ত পরিবর্তন, মুনাফা পাবেন ৫ ব্যাংকের আমানতকারীরা সৌদি-পাকিস্তান-তুরস্ক-কাতারসহ ট্রাম্পের ‘শান্তি পর্ষদে’ মুসলিম ৭ দেশ মাসের প্রথম ২০ দিনে রেমিট্যান্স এসেছে ২২২২ মিলিয়ন ডলার ‘ভারতে না গেলে বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় অন্য দল নেবে আইসিসি’ বিশ্বকাপ: আজ আইসিসির জরুরি সভার আগে বিসিবির পাশে পিসিবি গ্রিনল্যান্ড দখলে ন্যাটো ভাঙলেও পিছু হটবেন না ট্রাম্প! রোজার আগেই এলপিজি সংকট কেটে যাবে, আশ্বাস অপারেটরদের বাংলাদেশ থেকে হজে যেতে নিবন্ধন করেছেন ৭৬ হাজার ৫৮০ জন সরকারি চাকরিতে বেতন-ভাতার সুপারিশ প্রতিবেদন জমা হচ্ছে বুধবার ‘আইসিসির অযৌক্তিক চাপে ভারতে খেলতে বাধ্য করা যাবে না’

‘মূল্যস্ফীতি ৫ শতাংশে নামাতে সুদের হার ‘আরও বাড়াতে হবে’

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

মূল্যস্ফীতি পাঁচের ঘরে নামিয়ে আনতে সুদের হার ‘আরও বাড়াতে হবে’ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী।

দেশে অনানুষ্ঠানিক খাতের পরিসর বিস্তৃত বলেই এ নীতি প্রয়োজন বলে মনে করেন তিনি।

তার ভাষ্য, “আমাদের মূল্যস্ফীতি কমে এসেছে। সন্দেহ নেই যে, এর কৃতিত্ব কেন্দ্রীয় ব্যাংকের। উনি (গভর্নর) যে যুক্তিটা দিয়েছেন, আমার সে যুক্তির সঙ্গে কোনো বিরোধ নেই।

“কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটা জায়গায় গিয়ে। যেহেতু আমার এখানে অনুষ্ঠানিক খাত অনেক বিস্তৃত, সেখানে সুদহার আরো অনেক বাড়াতে হবে, যদি আপনি মূল্যস্ফীতি পাঁচে আনতে চান।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সোমবার ঢাকার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে সাধারণ অর্থনীতি বিভাগের অর্থনীতি বিষয়ক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব বলেন।

অনুষ্ঠানে মূল্যস্ফীতি আরো কমে না আসা পর্যন্ত সুদের হার না কমানোর পক্ষে নিজের যুক্তি তুলে ধরেন গভর্নর আহসান এইচ মনসুর।

পরে বক্তব্য দিতে এসে আনিসুজ্জামান চৌধুরী তাতে সায় দিয়ে এ বক্তব্য দেন।

তিনি বলেন, “তারপর এখানে প্রশ্ন এসেছে, যদি আমি মূল্যস্ফীতি কমাতে না পারি, ঋণের খরচ কমাতে না পারি (সুদের কারণে), তাহলে আমাকে অন্য জায়গায় বিজনেস ফ্রেন্ডলি করতে হবে।”

তিনি বলেন, “চট্টগ্রাম বন্দরের কথা এসেছে। চিন্তা করে দেখেন। চট্টগ্রাম বন্দরে আমরা এখন আপনার কাস্টমস ই-ক্লিয়ারেন্সের জন্য বাক্স খুলে দেখতে হচ্ছে না, আমরা স্ক্যানার বসায় দিয়ে আসছি। স্ক্যানারে আপনার কন্টেইনার যাবে, সমস্ত কাগজপত্র ডিজিটাল হয়ে গেছে এখন।”

বিদেশি কোম্পানির মাধ্যমে বন্ধরের ‘এফিশিয়েন্সি’ বাড়ানো হচ্ছে তুলে ধরে বলেন, “আসলে এই যে এটার যে সমালোচনাটা হচ্ছে, এই পোর্টের এফিসিয়েন্সি আমি যদি বাড়াতে না পারি, তাইলে তো আমি এখানে কস্ট অব ফান্ড কমাতে পারছি না।

“আহসান ভাইকে (গভর্নর) যদিও আমি সবসময় অনুরোধ করে যাব, আরেকটু কমান (সুদের হার)।”

বন্দরে বিদেশি কোম্পানি নিয়ে বিতর্কের প্রশ্নে তিনি বলেন, “পলিসি সার্কেলে এরকম থাকবেই, বিতর্ক থাকবেই। এবং এটাই তো বলছি, কোহিয়ারেন্স আনতে হবে আমাকে। বিতর্কের মধ্য দিয়ে আসবে। অনেস্ট বিতর্ক হবে। ডাটাবেস বিতর্ক হবে।

“এটার কারণ, এখানে কনসেনসাস নাই। সে কনসেনসাস আনতে হবে। বিতর্কের মধ্য দিয়ে আনতে হবে। অনেস্টলি বিতর্ক করতে হবে, যেটা শফিক (প্রধান উপদেষ্টার প্রেসসচিব) বারবার জোর দিয়েছে। আমরা বিতর্কের বিরোধী না, ডাটাবেস, ফ্যাক্টবেসড হতে হবে সেটা। অবজেক্টিভ হতে হবে।”

লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণে ডেনিশ এ কোম্পানির সঙ্গে ‘পাবলিক প্রাইভেট পার্টনারশিপ’ প্রকল্প আকারে চুক্তি হয়েছে। যেখানে সম্পূর্ণ বিনিয়োগ করবে কোম্পানিটি।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT