1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

মেট্রোরেলের টিকিটে ভ্যাট মওকুফ সুবিধা আরও এক বছর

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

মূল্য সংযোজন কর (ভ্যাট) থেকে আরও এক বছরের জন্য অব্যাহতি দেয়া হয়েছে মেট্রোরেলের টিকিটে। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট অব্যাহতি দিয়ে এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার জারি করা আদেশে এনবিআর বলেছে, মেট্রোরেল বাংলাদেশের সর্বাধুনিক ও জনপ্রিয় গণপরিবহন। মেট্রোরেল যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি কর্মঘণ্টা সাশ্রয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। মেট্রোরেলকে অধিক জনপ্রিয় করার লক্ষে এর যাতায়াতকে ব্যয়সাশ্রয়ী করা প্রয়োজন। এজন্য ভ্যাট আইনের ১২৬ ধারার উপধারা (৩)–এর আওতায় মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট অব্যাহতির সুবিধা দেওয়া হয়। এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হলো বলে এনবিআর জানায়।

বর্তমান ভ্যাট আইন অনুযায়ী, যেকোনো শীতাতপ নিয়ন্ত্রিত রেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিধান আছে। মেট্রোরেল পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত এবং গণপরিবহন। কিন্তু মেট্রোরেল চালুর পর শুরু থেকেই এর মালিক কোম্পানি ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুরোধে এই সেবার ওপর ভ্যাট আরোপ করা হয়নি।

২০২২ সালের ডিসেম্বর মাসে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হয়। পরে মতিঝিল পর্যন্ত চালু করা হয়। ভবিষ্যতে মেট্রোরেল সার্ভিস কমলাপুর পর্যন্ত সম্প্রসারিত করা হবে। বর্তমানে প্রতিদিন কমবেশি আড়াই লাখ যাত্রী এই নগর পরিবহণ ব্যবহার করেন।

২০২৩ সালের মে মাসে এনবিআর প্রজ্ঞাপন জারি করে জানায় যে, ২০২৪ সালের জুন মাস পর্যন্ত মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট মওকুফ থাকবে। পরে এই সুবিধা অব্যাহত রাখা হয়।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT