রমজান মাসে সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
হাইকোর্টের এই আদেশের ফলে ১৮ ফেব্রুয়ারি থেকে অর্থাৎ পুরো রমজান মাস সব মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধ থাকবে।
গত ৫ জানুয়ারি রমজানে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। যার প্রেক্ষিতে এই আদেশ আসে।
বিটি/ আরকে
Tags: রমজান, স্কুল, হাইকোর্টের নির্দেশ