1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মোস্তাফিজ দলে থাকলে বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে—আইসিসির চিঠি এপ্রিলে হবে এসএসসি পরীক্ষা, জুনে এইচএসসি আমাদের দেশকে অপমান করা হয়েছে: মোস্তাফিজ ইস্যুতে ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন, বরাদ্দ ১৩% কমলো এলপিজি আমদানিতে ২৭০ দিনের ঋণ সুবিধা পাবেন ব্যবসায়ীরা অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসায় ঝুঁকিপূর্ণ লেভেল ৩-এ নেমেছে বাংলাদেশ, ভারতসহ কয়েকটি দেশ দাম অপরিবর্তিত রেখে ইন্টারনেটের গতি ৫ গুণ বাড়িয়েছে বিটিসিএল অনুমতি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ নয় নির্বাচন শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছভাবে আয়োজন অত্যন্ত জরুরি: ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা উদার বাণিজ্যে বিশ্বাসী: বাণিজ্য উপদেষ্টা

রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তার আগমন ঘিরে নির্দিষ্ট কয়েকটি সড়ক এড়িয়ে চলতে নগরবাসীকে অনুরোধ করা হয়েছে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে লন্ডন থেকে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) হয়ে এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশানের বাসভবনে যাবেন।

এ উপলক্ষে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কে অতিরিক্ত জনসমাগম ও যানচাপ সৃষ্টি হতে পারে। সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার স্বার্থে বৃহস্পতিবার ভোর ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত কিছু সড়ক পরিহার করে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপি।

ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে, এ সময় মহাখালী থেকে আব্দুল্লাহপুর এবং কুড়িল থেকে মস্তুল পর্যন্ত পূর্বাচল এক্সপ্রেসওয়ে এড়িয়ে চলতে হবে। উত্তরা ও মিরপুর এলাকার যাত্রীদের এয়ারপোর্ট সড়কের পরিবর্তে বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। গুলশান, বাড্ডা ও প্রগতি সরণি এলাকার যাত্রীরা কাকলী ও কামাল আতাতুর্ক সড়কের বদলে গুলশান–১, পুলিশ প্লাজা ও মহাখালী রুট ব্যবহার করতে পারবেন।

এ ছাড়া মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহ ও টাঙ্গাইলগামী যানবাহনকে মিরপুর–গাবতলী সড়ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। কাঞ্চন ব্রিজ থেকে আসা যানবাহন বসুন্ধরা আবাসিক এলাকার ভেতর দিয়ে মাদানী অ্যাভিনিউ হয়ে চলাচল করতে পারবে।

ডিএমপি জানিয়েছে, অভ্যর্থনা জানাতে আসা ব্যক্তিরা কোনো ব্যাগ, লাঠি বা অনুরূপ সামগ্রী বহন করতে পারবেন না। কেউ তারেক রহমানের গাড়িবহরে যুক্ত হতে পারবেন না। মোটরসাইকেল নিয়ে গুলশান, বনানী থেকে এয়ারপোর্ট সড়কে অবস্থান বা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

বিদেশগামী যাত্রী ও হজযাত্রীদের পর্যাপ্ত সময় হাতে রেখে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। মিরপুর ও উত্তরা এলাকার যাত্রীদের বিকল্প হিসেবে মেট্রোরেল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি সেবার যানবাহন (অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস) এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।

এদিকে অভ্যর্থনায় আগত নেতাকর্মীদের গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থানগুলোর মধ্যে রয়েছে টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ, পূর্বাচল নীলা মার্কেট ও বাণিজ্য মেলা মাঠ, আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠ, উত্তরা ১৭ নম্বর সেক্টরের দিয়াবাড়ি পশুরহাট মাঠ এবং মতিঝিল বাণিজ্যিক এলাকা।

ডিএমপি জানিয়েছে, নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT