1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মোস্তাফিজ দলে থাকলে বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে—আইসিসির চিঠি এপ্রিলে হবে এসএসসি পরীক্ষা, জুনে এইচএসসি আমাদের দেশকে অপমান করা হয়েছে: মোস্তাফিজ ইস্যুতে ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন, বরাদ্দ ১৩% কমলো এলপিজি আমদানিতে ২৭০ দিনের ঋণ সুবিধা পাবেন ব্যবসায়ীরা অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসায় ঝুঁকিপূর্ণ লেভেল ৩-এ নেমেছে বাংলাদেশ, ভারতসহ কয়েকটি দেশ দাম অপরিবর্তিত রেখে ইন্টারনেটের গতি ৫ গুণ বাড়িয়েছে বিটিসিএল অনুমতি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ নয় নির্বাচন শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছভাবে আয়োজন অত্যন্ত জরুরি: ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা উদার বাণিজ্যে বিশ্বাসী: বাণিজ্য উপদেষ্টা

রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে বুধবার সব ব্যাংক বন্ধ ঘোষণা

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল (৩১ ডিসেম্বর) এক দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। এ উপলক্ষে বাংলাদেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন অনুসারে বাংলাদেশ ব্যাংক আজ (৩০ ডিসেম্বর) এই নির্দেশনা জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্বাহী আদেশে ৩১ ডিসেম্বর সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ওই দিন আগে থেকেই ‘ব্যাংক হলিডে’ নির্ধারিত ছিল। এর ফলে গ্রাহকদের সঙ্গে সব ধরনের ব্যাংকিং লেনদেন বন্ধ থাকবে।

তবে, ২০২৫ সালের বার্ষিক ও অর্ধ-বার্ষিক হিসাব সমাপনী কার্যক্রম সম্পন্ন করার জন্য ব্যাংকগুলো তাদের সংশ্লিষ্ট শাখা বা বিভাগ নিজস্ব বিবেচনায় খোলা রাখতে পারবে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT