1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

রেস্তোরাঁ পর ওয়ার্কশপ সেবায়ও বাড়ছে না ভ্যাট

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

রেস্তোরাঁ সেবার পর মোটরসাইকেল গ্যারেজ বা গাড়ির ওয়ার্কশপের ভ্যাটের হার ১৫ শতাংশ থেকে হ্রাস করে ১০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সোমবার (২০ জানুয়ারি) এনবিআর চেয়ারম্যানের মো. আবদুর রহমানের সঙ্গে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির সঙ্গে আলোচনা শেষে এমন সিদ্ধান্ত নেয়া হয়। সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ।

তিনি বলেন, মোটরসাইকেল গ্যারেজ বা গাড়ির ওয়ার্কশপের ভ্যাট আগের মতো ১০ শতাংশ করা হয়েছে। আজই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।

এর আগে গত ৯ জানুয়ারি শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট ও শুল্ক বাড়ায় সরকার। ওয়ার্কশপ সেবার উপর ৫ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। আগে ওই সেবার উপর ১০ শতাংশ ভ্যাট ছিল। আজ নতুন সিদ্ধান্তের ফলে এই খাতে বর্ধিত ভ্যাট পুরোপুরি প্রত্যাহার করলো এনবিআর।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT