1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মোস্তাফিজ দলে থাকলে বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে—আইসিসির চিঠি এপ্রিলে হবে এসএসসি পরীক্ষা, জুনে এইচএসসি আমাদের দেশকে অপমান করা হয়েছে: মোস্তাফিজ ইস্যুতে ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন, বরাদ্দ ১৩% কমলো এলপিজি আমদানিতে ২৭০ দিনের ঋণ সুবিধা পাবেন ব্যবসায়ীরা অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসায় ঝুঁকিপূর্ণ লেভেল ৩-এ নেমেছে বাংলাদেশ, ভারতসহ কয়েকটি দেশ দাম অপরিবর্তিত রেখে ইন্টারনেটের গতি ৫ গুণ বাড়িয়েছে বিটিসিএল অনুমতি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ নয় নির্বাচন শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছভাবে আয়োজন অত্যন্ত জরুরি: ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা উদার বাণিজ্যে বিশ্বাসী: বাণিজ্য উপদেষ্টা

লুটের টাকা জব্দ করে গঠন হবে জনকল্যাণমূলক ফান্ড: গভর্নর

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ১৯ মে, ২০২৫

যেসব ব্যক্তি ব্যাংক খাত ও দুর্নীতির মাধ্যমে দেশের টাকা বিদেশে পাচার করেছে, তাদের সম্পদ জব্দ করা হয়েছে। এসব জব্দ সম্পদ ব্যবহারের জন্য একটি ম্যানেজমেন্ট বোর্ড গঠন করা সিদ্ধান্ত নিয়েছে সরকার। এগুলো দিয়ে জনকল্যাণমূলক কাজ ও ব্যাংকে ফেরত দেওয়া হবে।

সোমবার (১৯ মে) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এ এফ এম শাহীনুল ইসলাম ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আহসান এইচ মনসুর বলেন, দেশের ব্যাংক খাত থেকে লুটপাটের মাধ্যমে অনেকে টাকা বিদেশে পাচার করেছে। আবার দুর্নীতির মাধ্যমেও টাকা অর্জন করেও টাকা পাচার করেছে। দেশে এদের কিছু সম্পদ জব্দ করা হয়েছে। এসব সম্পদ ব্যবহারের জন্য একটি ম্যানেজমেন্ট ফান্ড গঠন করা হয়েছে।

গভর্নর বলেন, ব্যাংক সংশ্লিষ্ট যেসব অর্থ জব্দ করা হয়েছে তা বিক্রি করে ব্যাংকগুলোকে দেওয়া হবে। আর যেসব অর্থ দুর্নীতির মাধ্যমে অর্জিত হয়েছে তা দিয়ে জনকল্যাণমুখী কাজে ব্যয় করা হবে। সবকিছু আইনি প্রক্রিয়ার মাধ্যমে করা হবে।

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT