1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা রাইড-শেয়ারিং বাইকারদের জন্য জ্বালানি কোটা বৃদ্ধির অনুমোদন দিল বিপিসি হরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পুলিশে ৪ হাজার এসআই পদ সৃষ্টির প্রস্তাব নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক ট্রাম্পকে তেহরানের জবাব; ইরানই নির্ধারণ করবে যুদ্ধের সমাপ্তি ভারতে আটক হাদি হত্যার দুই আসামীকে ফেরাতে কূটনৈতিক চেষ্টা চলছে: আইজিপি সাহস দেখিয়ে মোজতবা খামেনিকেই সর্বোচ্চ নেতা বানালো ইরান ‘ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন’ সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন এমডি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

লেনদেন ভারসাম্যে রেকর্ড ৩ দশমিক ৪ বিলিয়ন ডলারের উদ্বৃত্ত

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

দীর্ঘ তিন বছর ঘাটতির পর, ২০২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন এসেছে। দেশের ব্যালেন্স অব পেমেন্টস বা লেনদেন ভারসাম্যে প্রায় ৩ দশমিক ৪ বিলিয়ন ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে।অর্থনীতিবিদ এবং কর্মকর্তারা এই পরিবর্তনকে একটি দারুণ অর্থনৈতিক অগ্রগতির লক্ষণ হিসেবে দেখছেন।

সরকারি কর্মকর্তা ও অর্থনীতিবিদরা বলেন , রেকর্ড রেমিট্যান্স এবং আমদানি সংকোচনের বিপরীতে রপ্তানি আয়ের স্থিতিশীল প্রবৃদ্ধিই এই উন্নতির মূল চালিকা শক্তি।

বাংলাদেশ ব্যাংকের বুধবার প্রকাশিত ২০২৫ অর্থবছরের জুলাই-জুন লেনদেন হিসাব অনুযায়ী, ২০২৫ অর্থবছরের শেষে লেনদেন ভারসাম্যে প্রায় ৩ দশমিক ৪০ বিলিয়ন ডলারের উদ্বৃত্ত হয়েছে, যেখানে আগের অর্থবছরে ঘাটতি ছিল ৪ দশমিক ৩০ বিলিয়ন ডলার।

প্রবাসী বাংলাদেশিরা এই অর্থবছরে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন, যার পরিমাণ প্রায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। এটি গত বছরের তুলনায় ২৭ শতাংশ বেশি। রপ্তানি খাতও ভালো পারফর্ম করেছে, যা গত বছরের তুলনায় ৭ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৩ দশমিক ৯৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এই সময়ে আমদানি ব্যয় কিছুটা কমেছে, যা বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমিয়েছে।

এই পরিবর্তনকে বিশেষজ্ঞরা দেশের অর্থনীতির জন্য একটি শুভ লক্ষণ হিসেবে দেখছেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. মোঃ. এজাজুল ইসলাম জানান, এই উদ্বৃত্ত দেশের অর্থনীতির জন্য একটি ভালো দিক। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের কঠোর মুদ্রানীতি এবং আইএমএফ-এর মতো আন্তর্জাতিক সংস্থার সহায়তাও এই পরিবর্তনে ভূমিকা রেখেছে।

অন্যদিকে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ এর মহাপরিচালক অধ্যাপক এ.কে. এনামুল হক মনে করেন, এই সাফল্য ইঙ্গিত দেয় যে অন্তর্বর্তী সরকার অর্থ পাচার রোধ করতে সক্ষম হয়েছে। এটি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনবে এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করবে।

তবে, বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন সতর্ক করে দেশের ইংরেজি দৈনিক ফিন্যান্সসিয়াল টাইমসকে বলেন, বিনিয়োগ-চালিত আমদানি এখনো দুর্বল। যখন বিনিয়োগ বাড়বে, তখন আমদানির চাপ বাড়তে পারে এবং লেনদেন ভারসাম্যের ওপর আবার চাপ সৃষ্টি হতে পারে। তিনি আরও উল্লেখ করেন যে, অনানুষ্ঠানিক পথে অর্থ লেনদেন বা হুন্ডি বন্ধ হওয়ার কারণে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। ভবিষ্যতে রাজনৈতিক সরকার এলে এই ধারা বজায় থাকবে কিনা তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং কেন্দ্রীয় ব্যাংককে হুন্ডি ও অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর নজরদারি রাখার পরামর্শ দিয়েছেন।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT