1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মোস্তাফিজ দলে থাকলে বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে—আইসিসির চিঠি এপ্রিলে হবে এসএসসি পরীক্ষা, জুনে এইচএসসি আমাদের দেশকে অপমান করা হয়েছে: মোস্তাফিজ ইস্যুতে ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন, বরাদ্দ ১৩% কমলো এলপিজি আমদানিতে ২৭০ দিনের ঋণ সুবিধা পাবেন ব্যবসায়ীরা অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসায় ঝুঁকিপূর্ণ লেভেল ৩-এ নেমেছে বাংলাদেশ, ভারতসহ কয়েকটি দেশ দাম অপরিবর্তিত রেখে ইন্টারনেটের গতি ৫ গুণ বাড়িয়েছে বিটিসিএল অনুমতি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ নয় নির্বাচন শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছভাবে আয়োজন অত্যন্ত জরুরি: ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা উদার বাণিজ্যে বিশ্বাসী: বাণিজ্য উপদেষ্টা

শিক্ষক নিয়োগে ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২১ জুলাই, ২০২৫

এবার সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩ পদে নিয়োগের লক্ষ্যে ৪৯ তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (২১ জুলাই) এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সরকারি কলেজে শিক্ষক সংকট দূর করতে শিক্ষা ক্যাডারের ‘বিশেষ বিসিএস’ নিয়ে বেশ কয়েক বছর ধরেই আলোচনা চলছে। বিভিন্ন সরকারি কলেজে ৩ হাজার ৫৮৫টি পদ শূন্য রয়েছে। দ্রুত এসব পদ পূরণে ‘বিশেষ বিসিএস’ নেয়ার প্রস্তাব দেয় শিক্ষা মন্ত্রণালয়।

২০২১ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-২ (অতিরিক্ত সচিব) -এর নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয়ের শূন্য পদ পূরণে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের আওতার বিভিন্ন দপ্তরের শূন্য পদের তালিকা ও নিয়োগের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, সরকারি কলেজে ৩ হাজার ৫৮৫টি প্রভাষক (শিক্ষা ক্যাডার) পদে শিক্ষক নেই।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT