1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

শিল্পখাতে গ্যাস সরবরাহ বাড়াতে সরকারের উদ্যোগ

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২৬ মে, ২০২৫

শিল্পখাতে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। এর ফলে শিল্পে স্বাভাবিক সরবরাহের পাশাপাশি অতিরিক্ত দৈনিক ১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে।

সোমবার (২৬ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত শিল্পখাতে গড় গ্যাস সরবরাহ ছিল দৈনিক ৯৯৭ মিলিয়ন ঘনফুট, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২১ শতাংশ বেশি। গত বছর এ সময় গড় সরবরাহ ছিল ৮২৩ মিলিয়ন ঘনফুট।

শিল্পে গ্যাস সরবরাহ আরও বাড়াতে অতিরিক্ত ৬টি এলএনজি কার্গো আমদানির ব্যবস্থা করা হয়েছে, যার প্রতি ঘনমিটারের মূল্য প্রায় ৬৫ টাকা। এই অতিরিক্ত আমদানি এবং গ্যাস বণ্টনের পদ্ধতিতে পরিবর্তন আনার ফলে ২৮ মে থেকে প্রতিদিন আরও ১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস শিল্পখাতে সরবরাহ করা সম্ভব হবে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT