1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মোস্তাফিজ দলে থাকলে বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে—আইসিসির চিঠি এপ্রিলে হবে এসএসসি পরীক্ষা, জুনে এইচএসসি আমাদের দেশকে অপমান করা হয়েছে: মোস্তাফিজ ইস্যুতে ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন, বরাদ্দ ১৩% কমলো এলপিজি আমদানিতে ২৭০ দিনের ঋণ সুবিধা পাবেন ব্যবসায়ীরা অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসায় ঝুঁকিপূর্ণ লেভেল ৩-এ নেমেছে বাংলাদেশ, ভারতসহ কয়েকটি দেশ দাম অপরিবর্তিত রেখে ইন্টারনেটের গতি ৫ গুণ বাড়িয়েছে বিটিসিএল অনুমতি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ নয় নির্বাচন শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছভাবে আয়োজন অত্যন্ত জরুরি: ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা উদার বাণিজ্যে বিশ্বাসী: বাণিজ্য উপদেষ্টা

সমুদ্রগামী জাহাজ আমদানি: সাড়ে ৭ শতাংশ ভ্যাট বিষয় পুনর্বিবেচনা করছে সরকার

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

দেশি বিনিয়োগকারীদের তীব্র বিরোধীতার মুখে সমুদ্রগামী জাহাজ আমদানিতে ৭.৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছে সরকার। বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ এই খাতের সম্ভাব্য ক্ষতির শঙ্কার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এই খাতে ২০৩০ সাল পর্যন্ত কর অব্যাহতির প্রতিশ্রুতি দেওয়ার পরেও, গত বছরের ডিসেম্বর মাসে হঠাৎ করেই কর আরোপ করার ঘোষণা দেওয়া হয়। এতে করে বিপাকে পড়েন এই খাতে বিনিয়োগকারীরা। দীর্ঘমেয়াদি প্রণোদনার আশ্বাস পেয়ে বিলিয়ন ডলারের প্রকল্পে অর্থায়ন শুরু করার পর সরকারের এমন সিদ্ধান্তে তারা ক্ষতির আশংকায় ব্যপক সমস্যার সম্মুখীন হন।

দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী এই খাতের সাথে সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে এই খাতে প্রায় ৩.৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ রয়েছে। কর অব্যাহতি তুলে নেওয়ার ফলে যা ব্যপক ক্ষতির সম্মুখীন হবে যার ফলশ্রুতিতে সম্ভাবনাময় এ খাতে নতুন বিনিয়োগ আসাও বন্ধ হয়ে যেতে পারে।

জাতীয় রাজস্ব বোর্ড ( এনবিআর) এর কর্মকর্তারা জানান ২০২৪ সালের ১৫ ডিসেম্বর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)- এর শর্ত অনুযায়ী ট্যাক্স-টু-জিডিপি অনুপাত বাড়ানোর লক্ষ্যে এই ভ্যাট আরোপ করে এনবিআর। তবে এখন ভ্যাট প্রত্যাহারের বিষয়টি পুনর্বিবেচনা করা হচ্ছে।

শিল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকার ২০১৯ সালে জাহাজ আমদানিতে কর অব্যাহতি দেয়ার পর থেকেই বিনিয়োগকারীরা নতুন জাহাজ কেনার জন্য প্রযুক্তিগত সমীক্ষা চালাতে শুরু করেন, যার প্রতিটির ব্যয় পড়ে গড়ে ৫০ হাজার থেকে ১ লাখ ডলার পর্যন্ত। হঠাৎ কর অব্যাহতি প্রত্যাহারের সিদ্ধান্ত তাদের পরিকল্পনায় বড় ধরণের ধাক্কা দিয়েছে।

বাংলাদেশ ওসান গোয়িং শিপ-অনার্স অ্যাসোসিয়েশনের (বোগসোয়া) চেয়ারম্যান আজম জে চৌধুরী ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসকে বলেছেন, “সমুদ্রগামী জাহাজ মালিকরা কোনো সরকারি বিনিয়োগ ছাড়াই দেশকে বৈদেশিক মুদ্রা এনে দিচ্ছেন। এই ৭.৫ শতাংশ ভ্যাট থাকলে একটি জাহাজ আমদানিতে আমার প্রতিষ্ঠানকে শুধু ভ্যাট বাবদ ৫২ কোটি টাকা দিতে হবে।”

আজম জে চৌধুরী আরও বলেন, “এই ভ্যাট শুধু আমদানিতে নয়, জ্বালানি সরবরাহ (বাংকারিং), নাবিক, এবং অন্যান্য সরবরাহ সেবাতেও আরোপ করা হচ্ছে, যা সম্মিলিতভাবে করের বোঝা বাড়িয়ে তুলছে।”

তিনি জানান, বর্তমানে সরকার প্রতি বছর জাহাজ মালিকদের কাছ থেকে ১ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় করছে, অথচ এই কর আরোপের ফলে এই লাভজনক খাতের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে।

তিনি আরো বলেন, “আমরা ২০১৯ সালে কর অব্যাহতির জন্য চার বছর ধরে সরকারের সঙ্গে আলোচনা করে সফল হয়েছিলাম, যার সুফল দেশ পেয়েছে।”

বাংলাদেশ প্রতিবছর ১০ বিলিয়ন ডলার ব্যয় করে আমদানি-রপ্তানি পণ্যের জন্য আন্তর্জাতিক জাহাজ ভাড়া দেয়। অথচ দেশের ৯০ শতাংশের বেশি বৈদেশিক বাণিজ্য সমুদ্রপথে হলেও, জাতীয় পতাকাবাহী জাহাজের সংখ্যা অত্যন্ত সীমিত, যার ফলে ১২-১৪ বিলিয়ন ডলারের আঞ্চলিক ফ্রেইট বাজারে বাংলাদেশের অংশগ্রহণ প্রায় নেই।

তিনি আরো জানান, বর্তমানে দেশের ১০১টি জাহাজ ও ২,৫০০ জন নাবিকের মাধ্যমে গত বছর বাংলাদেশ ১.৫ বিলিয়ন ডলার আয় করেছে, যার বড় অংশ এসেছে জাহাজ ভাড়া ও নাবিকের বেতনের মাধ্যমে।

এদিকে, ভ্যাটের পাশাপাশি ২০২৪ সালের ১৭ ডিসেম্বর এনবিআর সমুদ্রগামী জাহাজ থেকে অর্জিত আয়ে ২৭.৫ শতাংশ কর আরোপ করে, ফলে ২০৩০ সাল পর্যন্ত যে কর-ছাড়ের প্রতিশ্রুতি ছিল তা বাতিল হয়ে যায়।

এই খাতের বিনিয়োগকারীদের মতে, হঠাৎ এমন সিদ্ধান্ত শুধু এই খাতের জন্যই নয়, দেশের বিনিয়োগ পরিবেশের জন্যও নেতিবাচক বার্তা দিচ্ছে। কীভাবে এই গুরুত্বপূর্ণ খাতটিকে সুরক্ষা দেওয়া যায় এবং এর প্রবৃদ্ধি নিশ্চিত করা যায় তা নিয়ে এখন নতুন করে ভাবছে সরকার।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT