1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
সাপের কামড় ও আরশোলার দুধ: মানবজাতির বড় বড় প্রশ্নের উত্তর দিলেন ‘ইগ নোবেল’ বিজয়ীরা কী আছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন আইফোন ডুওতে? জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

সরকারি চাকরিজীবীদের জন্য আসছে টানা তিন দিনের ছুটি

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

বছরের শেষ প্রান্তে সরকারি চাকরিজীবীদের জন্য আসছে টানা তিন দিনের ছুটি। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এর পরদিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় অফিস-আদালত বন্ধ থাকবে টানা তিন দিন।

ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছরে চাকরিজীবীরা আরও দুটি সাধারণ ছুটি পাবেন। তবে নভেম্বরে কোনো সরকারি ছুটি নেই। বছরের শেষের দিকে থাকা দুটি ছুটির মধ্যে একটি বড়দিন, যা সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে দীর্ঘ বিরতির সুযোগ তৈরি করেছে।

এর আগে বিজয় দিবসের (১৬ ডিসেম্বর) সরকারি ছুটি পড়েছে মঙ্গলবারে।

এদিকে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকাও সম্প্রতি অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আগামী বছরে মোট সরকারি ছুটি থাকবে ২৮ দিন, তবে সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে কার্যত মূল ছুটি হবে ১৯ দিন।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT