সরকারি সফরে আজ (৩ মে) কাতার গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সফরকালে সেনাবাহিনী প্রধান কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতার লক্ষ্যে মতবিনিময় করবেন।
সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী সোমবার (৫ মে) বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।
বিটি/ আরকে
Tags: কাতার, সেনাবাহিনী প্রধান