1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা অবশেষে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয় কসবায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত মে মাসে অপরিবর্তিত এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১৯৪০ টাকা

সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সম্পত্তি নয়: প্রধানমন্ত্রী

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পরবর্তীতেও বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বাহিনীটিকে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হয়েছে। তবে সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয়; দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাই তাদের একমাত্র দায়িত্ব।

রোববার (১২ এপ্রিল) সকালে সেনানিবাসের দরবার হলে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময় এবং অন্তর্বর্তী সরকারের পুরো সময়জুড়ে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তারা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছে।

সেনাবাহিনীর আধুনিকায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে পরাজিত করা সম্ভব নয়। তার দেশপ্রেমের চেতনা সেনাবাহিনীর মধ্যে অটুট রাখতে হবে।

এছাড়া তিনি উল্লেখ করেন, বিএনপি সরকারের সময়ই বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশেষ মর্যাদা অর্জন করে। পুনরায় তিনি জোর দিয়ে বলেন, সশস্ত্র বাহিনী কোনো গোষ্ঠীর সম্পত্তি নয়, বরং দেশের সার্বভৌমত্ব রক্ষাই তাদের মূল দায়িত্ব।

বিটি/ আরকে

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT