1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মোস্তাফিজ দলে থাকলে বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে—আইসিসির চিঠি এপ্রিলে হবে এসএসসি পরীক্ষা, জুনে এইচএসসি আমাদের দেশকে অপমান করা হয়েছে: মোস্তাফিজ ইস্যুতে ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন, বরাদ্দ ১৩% কমলো এলপিজি আমদানিতে ২৭০ দিনের ঋণ সুবিধা পাবেন ব্যবসায়ীরা অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসায় ঝুঁকিপূর্ণ লেভেল ৩-এ নেমেছে বাংলাদেশ, ভারতসহ কয়েকটি দেশ দাম অপরিবর্তিত রেখে ইন্টারনেটের গতি ৫ গুণ বাড়িয়েছে বিটিসিএল অনুমতি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ নয় নির্বাচন শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছভাবে আয়োজন অত্যন্ত জরুরি: ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা উদার বাণিজ্যে বিশ্বাসী: বাণিজ্য উপদেষ্টা

সিইসির ভাষণ রেকর্ড হবে বুধবার, বিটিভি ও বেতারকে প্রস্তুত থাকার নির্দেশ

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ভাষণ আগামী ১০ ডিসেম্বর রেকর্ড করা হবে। এ জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, এ বিষয়ে ইতিমধ্যে বিটিভি ও বেতারকে চিঠি দেওয়া হয়েছে। ১০ ডিসেম্বর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দীনের ভাষণ রেকর্ড করা হবে। ওই দিন অথবা পরদিন ১১ ডিসেম্বর এই ভাষণ সম্প্রচার করা হতে পারে। ধারণা করা হচ্ছে, এই ভাষণের মধ্য দিয়েই সিইসি নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তৎকালীন সিইসি কাজী হাবিবুল আউয়াল সরাসরি (লাইভ) ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করেছিলেন। তবে এবার ভাষণটি আগে রেকর্ড করে পরে প্রচারের সিদ্ধান্ত নিয়েছে ইসি।

ইসি কর্মকর্তারা জানান, তফসিল ঘোষণার আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রেওয়াজ অনুযায়ী, ১০ ডিসেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি ও অন্য নির্বাচন কমিশনাররা। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরই সাধারণত নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর সিইসির ভাষণ ও নির্বাচনের তফসিল প্রচার করা হতে পারে।

বিটি/আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT