1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
সিদ্ধান্ত পরিবর্তন, মুনাফা পাবেন ৫ ব্যাংকের আমানতকারীরা সৌদি-পাকিস্তান-তুরস্ক-কাতারসহ ট্রাম্পের ‘শান্তি পর্ষদে’ মুসলিম ৭ দেশ মাসের প্রথম ২০ দিনে রেমিট্যান্স এসেছে ২২২২ মিলিয়ন ডলার ‘ভারতে না গেলে বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় অন্য দল নেবে আইসিসি’ বিশ্বকাপ: আজ আইসিসির জরুরি সভার আগে বিসিবির পাশে পিসিবি গ্রিনল্যান্ড দখলে ন্যাটো ভাঙলেও পিছু হটবেন না ট্রাম্প! রোজার আগেই এলপিজি সংকট কেটে যাবে, আশ্বাস অপারেটরদের বাংলাদেশ থেকে হজে যেতে নিবন্ধন করেছেন ৭৬ হাজার ৫৮০ জন সরকারি চাকরিতে বেতন-ভাতার সুপারিশ প্রতিবেদন জমা হচ্ছে বুধবার ‘আইসিসির অযৌক্তিক চাপে ভারতে খেলতে বাধ্য করা যাবে না’

সোনার দাম ভরিতে বাড়লো ২,২১৬ টাকা

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ভালো মানের সোনার দাম ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ২৫ হাজার টাকায়।

রোববার (৪ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে নতুন এই মূল্যবৃদ্ধির তথ্য জানানো হয়েছে।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের (সবচেয়ে ভালো মানের) এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা। এছাড়া,২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৪ হাজার ৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা দাম এক লাখ ৫৩ হাজার ৩২৩ টাকা।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবী সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ার কারণে স্থানীয় বাজারেও দাম সমন্বয় করা হয়েছে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রূপার দামের ওয়েবসাইট ‘গোল্ডপ্রাইস.ওআরজি’র তথ্যমতে, বৈশ্বিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে ৪ হাজার ৩৩২ ডলারে উন্নীত হয়েছে।

সোনার দাম বাড়লেও রূপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে বাজারে ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৫ হাজার ৫৪০ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা ৩ হাজার ৩৮৩ টাকায় বিক্রি হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত ১ জানুয়ারি সোনার দাম ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমানো হয়েছিল। সে সময় ভালো মানের সোনার দাম ২ লাখ ২২ হাজার ৭০০ টাকায় নেমেছিল। মাত্র তিন দিনের ব্যবধানে আবারও দাম বাড়ল।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT