1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ারবাজার নিয়ে প্রতারণা, সাবধান করল ডিএসইসি

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নাম, লোগো এবং ঠিকানা ব্যবহার করে গড়ে উঠেছে বেশ কয়েকটি ভুয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ, যার মাধ্যমে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে সাবধান করেছে ডিএসইসি।

রবিবার (২৪ আগস্ট) ডিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুঁজিবাজারের এক শ্রেণীর অসৎ গোষ্ঠী ডিএসই’র নাম, ঠিকানা, লোগো ব্যবহার করে হোয়াটঅ্যাপ গ্রুপের মাধমে নিত্য নতুন পদ্ধতি ও অভিনব কায়দায় প্রতারণা চালিয়ে যাচ্ছে। যা ডিএসই’র ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে এসেছে।

এ ব্যাপারে ডিএসই’র ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে বিনিয়োগকারী তথা পুঁজিবাজারের স্বার্থে রেগুলেটর, সকল ব্রোকাজের হাউজ, সিডিবিএল, ব্যাংকসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানে চিঠির মাধ্যমে অবগত করা হয়েছে৷

এমনকি ডিএসই’র ওয়েব ব্যানারেও এই ধরনের প্রতারণা থেকে সাবধানতা অবলম্বনের জন্য অনুরোধ জানানো হয়েছে৷

এছাড়া খিলক্ষেত থানায় এ ব্যাপারে অভিযোগ দাখিল করা হয়েছে এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিএসইসি।

বিনিয়োগকারীদের পরামর্শ দিয়ে ডিএসইসি বলেছে, শেয়ার বা সিকিউরিটিজ লেনদেনের একমাত্র মাধ্যম ডিএসই এবং সিএসই’র সনদপ্রাপ্ত ব্রোকারেজ প্রতিষ্ঠান এবং ডিএসই মোবাইল অ্যাপ৷

যদি কেউ এ ব্যাপারে বিনিয়োগকারীদের অতিরিক্ত মুনাফার লোভ দেখায়, তা থেকে দুরে থাকার পরামর্শ ডিএসইসির৷

‘পুঁজি আপনার, বিনিয়োগ আপনার৷ তাই অসাধু চক্রের পাল্লায় পরে আপনার কষ্টার্জিত অর্জন বিনিয়োগ করে প্রতারিত হবেন না৷ তাই সবসময় প্রতারণা থেকে দুরে থাকুন এবং জেনে ও বুঝে বিনিয়োগ করুন৷’ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ডিএসইসি।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT