1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের গরু কোরবানি দেওয়া ঈদ বা ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট ঈদের দীর্ঘ ছুটির আগে শনিবার চলছে সরকারি অফিস ও ব্যাংক বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

১৮৭ রানের লিড নিয়েছে বাংলাদেশ

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ২০ জুন, ২০২৫

গল টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৮৭ রান। খেলার যা অবস্থা, তাতে মনে হচ্ছে ড্রয়ের দিকেই এগোচ্ছে।

৫৬ ও ২২ রানে অরাজিত আছেন জাতীয় দলের বর্তমান ও সাবেক দুই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। ৭৬ রান করে ফিরেছেন ওপেনার সাদমান ইসলাম অনিক।

বাংলাদেশের করা ৪৯৫ রানের জবাবে পাথুম নিশাঙ্কার ১৮৭ রানের ক্যারিয়ার সেরা ইনিংসের সুবাদে ৪৮৫ রান করে স্বাগতিক শ্রীলংকা।

১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুক্রবার চতুর্থ দিন শেষে ৩ উইকেট হারিয়ে ১৭৭ রান করেছে বাংলাদেশ। শনিবার পঞ্চম ও শেষ দিনের মতো ব্যাট করতে নেমে দলকে এগিয়ে নেবেন ৫৬ ও ২২ রানে অপরাজিত থাকা নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।

গল টেস্টের প্রথম ইনিংসে ৪৫ রানে ৩ উইকেট পতনের পর দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। তাদের ২৬৪ রানের জুটি এবং জোড়া সেঞ্চুরির সুবাদে প্রথম ইনিংসে ৪৯৫ রান করতে সক্ষম হয় বাংলাদেশ।

প্রথম ইনিংসে ১৪৮ রান করেন শান্ত। আর মুশফি করেন ১৬৩ রান। দ্বিতীয় ইনিংসেও তাদের ব্যাটে ভরসা রাখছে বাংলাদেশ। এই দুই তারকা দ্বিতীয় ইনিংসেও দলকে এগিয়ে নেবেন অনন্য উচ্চতায়, এটাই দলের প্রত্যাশা।

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT