1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা রাইড-শেয়ারিং বাইকারদের জন্য জ্বালানি কোটা বৃদ্ধির অনুমোদন দিল বিপিসি হরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পুলিশে ৪ হাজার এসআই পদ সৃষ্টির প্রস্তাব নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক ট্রাম্পকে তেহরানের জবাব; ইরানই নির্ধারণ করবে যুদ্ধের সমাপ্তি ভারতে আটক হাদি হত্যার দুই আসামীকে ফেরাতে কূটনৈতিক চেষ্টা চলছে: আইজিপি সাহস দেখিয়ে মোজতবা খামেনিকেই সর্বোচ্চ নেতা বানালো ইরান ‘ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন’ সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন এমডি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

২৭ ব্যবসায় বাধ্যতামূলক ইএফডি ব্যবহারে এনবিআরের নির্দেশনা

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ১৯ মে, ২০২৫

রাজধানী ঢাকাসহ বিভিন্ন সিটি করপোরেশন এলাকায় ও জেলা শহরগুলোতে ২৭ ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) কিংবা ভ্যাট স্মার্ট চালান ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

সম্প্রতি এসব ব্যবসায় ভ্যাট ফাঁকি রোধে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে একটি আদেশ জারি করে।

রোববার (১৮ মে) এনবিআর এর ভ্যাট বিভাগ সূত্রে এসব তথ্য জানা যায়।

যেসব ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বা অনুরূপ ডিজিটাল চালান ব্যবহারের বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে: আবাসিক হোটেল, সামাজিক ও ক্রীড়া ক্লাব, রেস্তোরাঁ ও ফাস্টফুড দোকান, তৈরি পোশাক বিক্রয় প্রতিষ্ঠান, ডেকোরেটরস ও ক্যাটারিং সার্ভিস, ইলেকট্রনিক ও বৈদ্যুতিক গৃহস্থালী সামগ্রী বিক্রয়কেন্দ্র, বিজ্ঞাপনী সংস্থা, শপিং মল/সেন্টার ও মার্কেটের সকল ব্যবসায়ী, ছাপাখানা ও বই বাঁধাই প্রতিষ্ঠান, ডিপার্টমেন্টাল স্টোরে ভ্যাটযোগ্য পণ্যের লেনদেন, কমিউনিটি সেন্টার, ডিপার্টমেন্টাল ফার্মেসি (দেশীয় উৎপাদিত ওষুধ ব্যতীত), মিষ্টির দোকান, সাধারণ পণ্য দোকান/সুপারশপ এবং স্বর্ণ ও রৌপ্য বিক্রেতাসহ স্বর্ণের পাইকারি বিক্রেতারা।

এছাড়া, অন্যান্য বড় ও মাঝারি খুচরা ও পাইকারি ব্যবসায়ী, আসবাবপত্র বিক্রয় প্রতিষ্ঠান, যান্ত্রিক লন্ড্রি, কুরিয়ার ও এক্সপ্রেস মেইল সার্ভিস, সিনেমা হল, বিউটি পার্লার, নিরাপত্তা সেবা, হেলথ ক্লাব ও ফিটনেস সেন্টার, কোচিং সেন্টার, ভিসা প্রসেসিং ও অনলাইন ভর্তি প্রসেসিং সেন্টারসহ ভ্যাটের আওতায় থাকা সব পণ্য ও সেবার ব্যবসায়ী এবং এনবিআর বোর্ড বা কমিশনার কর্তৃক মনোনীত যে কোনো প্রতিষ্ঠানকেও এই বাধ্যতামূলক ব্যবস্থার আওতায় আনা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, এসব সফটওয়্যার ব্যবহারে বিক্রয়ের স্বচ্ছতা নিশ্চিত হবে এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) ফাঁকি দেওয়ার সুযোগ হ্রাস পাবে, ফলে সরকারের রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য উন্নতি হবে। যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান ভ্যাট ফাঁকির সঙ্গে যুক্ত থাকে এবং তা প্রমাণিত হয়, তবে তাদের জরিমানা গুনতে হতে পারে এবং বারবার এমন অপরাধ ঘটালে ব্যবসা প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার মতো কঠোর ব্যবস্থাও নেওয়া হতে পারে।

এই কারণে ভ্যাটযোগ্য সব পণ্যের ব্যবসায়ীদের দ্রুত ইএফডি, এসডিসি অথবা পিকিআইপিওএস সফটওয়্যার ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে। কোনো ধরনের অনিয়ম বা ফাঁকির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট সফটওয়্যার সংযোগ বিচ্ছিন্ন করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে এনবিআর হুঁশিয়ারি দিয়েছে।

বিটি/ আরকে

 

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT