1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষা শুরু ১০ অক্টোবর

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ বুধবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

পত্রে বলা হয়েছে, ৪৯তম বিশেষ বিসিএসে ৬৮৩ জনকে সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগের জন্য পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসন ও গুরুত্বপূর্ণ নির্দেশনা পরবর্তী সময়ে সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এ প্রকাশ করা হবে।

এর আগে, ৪৯তম বিশেষ বিসিএসে ৬৮৩ জনকে সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ বিসিএসের আবেদন শুরু হয় গত ২২ জুলাই থেকে। আবেদন চলেছে ২২ আগস্ট পর্যন্ত। এক্ষেত্রে আবেদনকারীর বয়সসীমা সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।

জানা গেছে, সরকারি সাধারণ কলেজে বিভিন্ন বিভাগে প্রভাষক পদে ৬৫৩টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। আর সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০টি শূন্যপদে প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

সবচেয়ে বেশি ৬১টি শূন্যপদ বাংলা বিভাগে। এছাড়া রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, দর্শনে ৩০টি, রসায়নে ৩০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৩২টিসহ বিভিন্ন বিভাগে প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT