1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ট্রেজারি বন্ডের বিপরীতে ঋণ দেওয়ার অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক সংসদের ভিভিআইপি গ্যালারিতে ড. ইউনূস সংসদের প্রথম অধিবেশন: দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোকপ্রস্তাব জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বিপিসির নতুন সিদ্ধান্ত তেল আমদানি: বাংলাদেশকে বিকল্প পরিবহন পথের প্রস্তাব সৌদি আরামকোর স্বর্ণের দাম ভরিতে কমলো ৩ হাজারের টাকার বেশি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা রাইড-শেয়ারিং বাইকারদের জন্য জ্বালানি কোটা বৃদ্ধির অনুমোদন দিল বিপিসি হরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান

৫২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ৫ মার্চ, ২০২৫

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ওই বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ৫২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারে ৫২ টাকা করে লভ্যাংশ পাবেন বিনিয়োগকারীরা।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার (৪ মার্চ) অনুষ্ঠিত ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদের বৈঠকে ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। তবে আলোচিত বছরের জন্য ইউনিলিভার লভ্যাংশ বেশি দিলেও এ সময়ে আগের বছরের তুলনায় নিট মুনাফা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ব্যাপকভাবে কমে গেছে।

সূত্র অনুসারে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ টাকা ৬২ পয়সা, যা আগের হিসাববছরের চেয়ে প্রায় ৪৪ শতাংশ কম। আগের হিসাববছরে (২০২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৪৯ টাকা ৮৯ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২৬ টাকা ৮৩ পয়সা।

আগামী ১৫ মে, বৃহস্পতিবার সকাল ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৬ এপ্রিল।

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT