1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

ইরানে মার্কিন হামলা: বিশ্ববাজারে তেলের দাম বাড়ার শঙ্কা

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ২২ জুন, ২০২৫

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর বিশ্ববাজারে বড় ধরনের প্রতিক্রিয়ার আশঙ্কা করছে বিনিয়োগকারীরা। বাজার খোলার সঙ্গে সঙ্গেই তেলের দাম হঠাৎ বাড়তে পারে এবং বিনিয়োগকারীদের ঝোঁক নিরাপদ সম্পদের দিকে বাড়বে বলে পূর্বাভাস দিচ্ছেন বিশেষজ্ঞরা। খবর রয়টার্স।

পটোম্যাক রিভার ক্যাপিটালের প্রধান বিনিয়োগ কর্মকর্তা মার্ক স্পিন্ডেল বলেন, ‘আমি মনে করি বাজারগুলোতে প্রথমেই আতঙ্ক কাজ করবে এবং বাড়বে তেলের দাম।

তিনি আরো বলেন, ‘আমরা এখনো জানি না হামলায় প্রকৃত ক্ষয়ক্ষতি কী হয়েছে। সেটি জানতে সময় লাগবে। ট্রাম্প তার মিশন সম্পন্ন করেছেন বলে দাবি করলেও বাস্তবে আমরা এখনো সংঘাতেই রয়েছি। এরপর কী ঘটবে?’

মার্ক স্পিন্ডেল সতর্ক করে বলেন, ‘এই অনিশ্চয়তা ছায়া ফেলবে পুরো বাজারে। এখন আমেরিকার প্রতিটি নাগরিকই এতে জড়িত। বাজারে আরো বেশি অনিশ্চয়তা ও অস্থিরতা ডেকে আনবে এই হামলা, বিশেষ করে তেলের দামে।‘

বিশ্লেষকেরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িয়ে পড়া একদিকে যেমন শেয়ারবাজারে বিক্রির চাপ সৃষ্টি করতে পারে, অন্যদিকে বাড়াতে পারে ডলার, সোনা ও সরকারি বন্ডের মতো নিরাপদ সম্পদের চাহিদাও।

বিটি/ আরকে

Tags: , , , , ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT