1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

এনবিআরের আরও ৭ কর্মকর্তা বরখাস্ত

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ১৬ জুলাই, ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমানের অপসারণ দাবিকে কেন্দ্র করে জারি করা সাম্প্রতিক দুটি বদলি আদেশকে ‘প্রতিহিংসামূলক ও নিপীড়নমূলক’ হিসেবে আখ্যায়িত করে তা ছিঁড়ে ফেলার মাধ্যমে প্রতিবাদ জানিয়েছিলেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। সেই কর্মসূচিতে অংশগ্রহণের অভিযোগে এবার আরও সাত কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

মঙ্গলবার (১৫ জুলাই) এনবিআরের দ্বিতীয় সচিব উম্মে আয়মান কাশমীর স্বাক্ষরিত একটি অফিস আদেশে এই বরখাস্তের খবর জানানো হয়।

সাময়িকভাবে বরখাস্ত হওয়া সাতজন হলেন—কর অঞ্চল-২ এর কর পরিদর্শক লোকমান হোসেন, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত ইউনিট ঢাকার কর পরিদর্শক নাজমুল হাসান ও আব্দুল্লাহ আল মামুন, সহকারী রাজস্ব কর্মকর্তা ছালেহা খাতুন সাথী ও রৌশনারা আক্তার, কর অঞ্চল-১৪ এর প্রধান সহকারী বিএম সবুজ এবং কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণের সিপাই সালেক খান।

এর আগেও গতকাল মঙ্গলবারই একই অভিযোগে আরও ১৪ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তাদের মধ্যে দুপুরে আটজন এবং রাতে ছয়জনকে বরখাস্ত করা হয়।

উল্লেখ্য, গত ২৪ জুন এনবিআর ভবনে দুটি বদলির আদেশকে কেন্দ্র করে অসন্তোষ দেখা দেয়। সেদিন কর্মকর্তা-কর্মচারীরা প্রকাশ্যে আদেশ দুটি ছিঁড়ে ফেলে প্রতিবাদ জানায় এবং চেয়ারম্যানের অপসারণ দাবি করে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT