1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

এনবিআরের সব দপ্তর দুই শনিবার খোলা

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন কাস্টমস, ভ্যাট ও আয়করসহ রাজস্ব আদায়ের সঙ্গে সংশ্লিষ্ট সব দপ্তর ২১ ও ২৮ জুন অর্থাৎ পর পর দুই শনিবার খোলা থাকবে। সরকারি হিসেবে সাপ্তাহিক ছুটির দিন হলেও আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট কার্যক্রম নির্বিঘ্ন রাখতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে এনবিআরের দ্বিতীয় সচিব (বোর্ড প্রশাসন-১) উম্মে আয়মান কাশমী স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট কার্যক্রম চলমান থাকায় ২১ ও ২৮ জুন (দুই শনিবার) এনবিআর এবং এর অধীন কাস্টমস, ভ্যাট ও আয়কর দপ্তরসহ রাজস্ব আদায় সংশ্লিষ্ট অন্য সব দপ্তর খোলা থাকবে। এ-সংক্রান্ত অফিস আদেশ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।

সরকার ২ জুন ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করে। সেই বাজেটের বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন ও পরিপত্র জারির কাজ এরই মধ্যে শুরু করেছে এনবিআর। সংস্থাটির এক কর্মকর্তা জানিয়েছেন, এনবিআর ভাগ করে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দুটি বিভাগ করার যে অধ্যাদেশ জারি হয়েছিল তা বাতিলের দাবিতে দীর্ঘ আন্দোলনের কারণে রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতির শঙ্কা দেখা দিয়েছে। সেই ক্ষতি পোষাতে এখন সাপ্তাহিক ছুটির দিনেও সংশ্লিষ্ট সব দপ্তর খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT