1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের গরু কোরবানি দেওয়া ঈদ বা ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট ঈদের দীর্ঘ ছুটির আগে শনিবার চলছে সরকারি অফিস ও ব্যাংক বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

এবার বাড়বে কুরবানির পশুর চামড়ার দাম

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ২১ মে, ২০২৫

সঠিক ব্যবস্থাপনা নিশ্চিতে গতবারের চেয়ে এ বছর কুরবানির পশুর চামড়ার দাম বেশি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বুধবার (২১ মে) দুপুরে সচিবালয়ে কুরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির প্রথম সভা শেষে ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। নিশ্চিতভাবেই গতবারের চেয়ে দাম বাড়বে। বৃহস্পতিবার কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণে বৈঠক হবে। এ বছর তথাকথিত সিন্ডিকেট যেন কাজ করতে না পারে, সেজন্য মজুত সহায়ক পরিবেশ নিশ্চিত করা হচ্ছে।

তিনি জানান, কুরবানির চামড়া সংরক্ষণ করতে দেশের এতিমখানায় বিনামূল্যে ৩০ হাজার টন লবণ সরবরাহ করা হবে। সেই সঙ্গে সচেতনতা বাড়াতে ৫ লাখ লিফলেট বিলি করা হবে। এছাড়াও কুরবানির হাটের হাসিল ৫ শতাংশ থেকে কমানোর বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি চামড়া পাচার ঠেকাতে বিজিবি’র সহায়তা নেয়া হবে।

অন্যদের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, পশুর ওপর নিষ্ঠুরতা কমাতে ও ক্ষতিকর স্টেরয়েডের ব্যবহার ঠেকাতে কাজ করা হচ্ছে। পাশাপাশি পরিবহন নিশ্চিতেও ব্যবস্থা নেয়া হচ্ছে। পশুবাহী ট্রাকে চাঁদাবাজি ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ সহায়তা করবে।

এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক) অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ জানান, চাঁদাবাজি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও কাজ করবে। সেই সঙ্গে কেন্দ্রীয়ভাবে হটলাইন থাকবে। যেখানে ফোন করার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT