1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

তিন বেতন কমিশন নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

সরকার জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশন সংক্রান্ত সুপারিশ তৈরির জন্য গঠিত কমিটি পুনর্গঠন করেছে। মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে ১০ সদস্যের এই নতুন কমিটি গঠন করা হয়েছে বলে গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘জাতীয় বেতন কমিশন, ২০২৫’, ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’ এবং ‘সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নের জন্য এই কমিটি পুনর্গঠন করা হয়েছে।

কমিটিতে আরও রয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থ বিভাগ, আইন ও বিচার বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব এবং হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ)।

কমিটির দায়িত্ব হিসেবে বলা হয়েছে, তারা সংশ্লিষ্ট কমিশন ও কমিটির প্রতিবেদনে থাকা বেতন সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করে পরবর্তী করণীয় বিষয়ে সরকারের কাছে সুপারিশ করবে। কমিটি সময়মতো প্রতিবেদন দেবে এবং প্রয়োজনে সভা করবে। অর্থ বিভাগ এই কমিটিকে সচিবালয় সহায়তা প্রদান করবে।

বিটি/ আরকে

 

 

Tags: ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT