1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

তুরস্ক থেকে ফেরার পথে বিমান বিধ্বস্ত, লিবিয়ার সেনাপ্রধানসহ নিহত ৮

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

তুরস্ক সফর শেষে দেশে ফেরার পথে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে তুরস্কের রাজধানী আঙ্কারার অদূরে এই দুর্ঘটনা ঘটে। এতে সেনাপ্রধানসহ বিমানে থাকা মোট ৮ আরোহীর সবাই নিহত হয়েছেন।

এই ঘটনায় লিবিয়ায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (২৪ ডিসেম্বর) লিবিয়ার স্বাধীনতা দিবস উদযাপনের ঠিক আগমুহূর্তে এই দুর্ঘটনা দেশটিতে শোকের ছায়া ফেলে দিয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা ৫২ মিনিটে আঙ্কারা থেকে ৭৪ কিলোমিটার দূরে হায়মানা জেলার কিসিক্কাভাক গ্রামে বিমানটি বিধ্বস্ত হয়। ‘ফ্যালকন ফিফটি’ মডেলের বিজনেস জেটটি আঙ্কারার ইসেনবোগা বিমানবন্দর থেকে লিবিয়ার ত্রিপোলির উদ্দেশে উড্ডয়ন করেছিল। উড্ডয়নের মাত্র ৪০ মিনিটের মাথায় এটি বিধ্বস্ত হয়। এর আগে যান্ত্রিক ত্রুটির আশঙ্কা থেকে পাইলট কন্ট্রোল টাওয়ারের কাছে জরুরি অবতরণের অনুমতি চেয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি।

ভাড়া করা বিমানটিতে তুরস্ক সফরে গিয়েছিলেন লিবিয়ার সেনাপ্রধান আল-হাদ্দাদ। বিমানটিতে তার সাথে ছিলেন লিবিয়ার স্থল বাহিনীর চিফ অব স্টাফ আল-ফিতৌরি ঘারিবিল, সামরিক নির্মাণ কর্তৃপক্ষের পরিচালক মাহমুদ আল-কাতাউই, সেনাপ্রধানের উপদেষ্টা মুহাম্মদ আল-আসাউই দিয়াব ও চিত্রগ্রাহক মোহাম্মদ ওমর মাহজুব।

এছাড়া, পাইলটসহ তিনজন ক্রু দুর্ঘটনায় নিহত হয়েছেন। প্রাথমিক তদন্তে নাশকতার আশঙ্কা নাকচ করে যান্ত্রিক ত্রুটির দিকে ইঙ্গিত করেছে তুরস্কের চিফ প্রসিকিউটরের দপ্তর।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT