1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে আইগনারকে মনোনয়ন দিলেন ফ্রেডরিখ মের্ৎস মাদক নির্মূলে যুবসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি এনামের শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার ঘটনা রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর ট্রাম্পের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক আজ সিলেট টেস্ট: জয়ের লক্ষ্যে চাপে বাংলাদেশ শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের বিষয়ে নীরব পররাষ্ট্র সচিব ওয়ারিকানের ঘূর্ণিতে সিলেটে বিপাকে বাংলাদেশ: জয়ের জন্য প্রয়োজন ৩২০ রান নতুন পররাষ্ট্র সচিব: হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা কাতার থেকে ২৬ এলএনজি কার্গো পাওয়ার অপেক্ষায় বাংলাদেশ

পাকিস্তানি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসা চালু করল কাতার

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

কাতারে ভ্রমণের সুযোগ সম্প্রসারণে পাকিস্তানি নাগরিকদের জন্য নতুন অন অ্যারাইভাল পর্যটন ভিসা ব্যবস্থা চালু করেছে কাতার সরকার। গত ১ নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নতুন এ নিয়ম অনুযায়ী, পাকিস্তানে পাসপোর্টধারী পর্যটকরা এখন দেশটিতে পৌঁছানোর পর অন অ্যারাইভাল ভিসার জন্য আবেদন করতে পারবেন। প্রাথমিক পর্যায়ে এই ভিসার মেয়াদ থাকবে ৩০ দিন, যা পরে আরও ৩০ দিনের জন্য বর্ধিত করার সুযোগ রয়েছে। এ ভিসায় দেশটিতে ৩০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন তারা। গত রোববার (১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ। নির্ধারিত শর্ত সাপেক্ষে ভিসার মেয়াদ আরও ৩০ দিন বাড়ানো যাবে।

তবে এই ভিসা সুবিধা পেতে হলে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া বেশ কিছু শর্ত পূরণ বাধ্যতামূলক। পর্যটকদের অবশ্যই ফিরতি টিকিট কনফার্ম থাকতে হবে এবং পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকা আবশ্যক। আর্থিক সামর্থ্যের প্রমাণ হিসেবে একজন আবেদনকারীর কাছে কমপক্ষে ৫ হাজার কাতারি রিয়াল বা সমমূল্যের অর্থসহ একটি বৈধ ক্রেডিট কার্ড থাকতে হবে। এছাড়া পাকিস্তান থেকে সরাসরি ভ্রমণে আসা ব্যক্তিদের সাথে পোলিও টিকা দেওয়ার সনদ থাকা জরুরি। তবে এ জন্য তাদের নির্দিষ্ট আর্থিক সামর্থ্য, প্রয়োজনীয় কাগজপত্র ও স্বাস্থ্যসংক্রান্ত শর্ত পূরণ করতে হবে।

যাত্রার আগে হোটেল বুকিং এবং স্বাস্থ্যবিমা নিশ্চিত করাও এই প্রক্রিয়ার অংশ। হোটেল বুকিংয়ের ক্ষেত্রে ‘ডিসকভার কাতার’ ওয়েবসাইটটি ব্যবহার করতে হবে। একই সাথে একজন পর্যটককে অন্তত এক মাসের জন্য স্বাস্থ্যবিমা নিতে হবে, যার জন্য খরচ হবে ৫০ কাতারি রিয়াল। কিউআইসি (QIC) ও কিউএলএম (QLM)-এর মতো অনুমোদিত প্রতিষ্ঠানগুলো থেকে এই বিমা করা সম্ভব। এক্ষেত্রে দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং ও স্বাস্থ্যবিমার ব্যবস্থাও সম্পন্ন করতে হবে। কিউআইসি ও কিউএলএমসহ কয়েকটি প্রতিষ্ঠান থেকে এ বিমা নেয়া যাবে।

ভিসার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রেও পর্যটককে নিশ্চিত ফিরতি টিকিটের প্রমাণ দেখাতে হবে। ব্যবসায়িক ভ্রমণের ক্ষেত্রেও আলাদা নিয়ম রয়েছে, যেখানে স্বীকৃত ও অনুমোদিত কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসায়িক ভিসা পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পর্যটন খাতকে এগিয়ে নিতে কাতারের এই পদক্ষেপটি পাকিস্তানি নাগরিকদের জন্য বেশ সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT