1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে শপথ নিলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আজ ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে শপথ গ্রহণ করেছেন। এর মাধ্যমে তার নতুন কূটনৈতিক দায়িত্ব আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

শনিবার (১০ জানুয়ারি) সকালে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এই তথ্য জানায়।

শুক্রবার (০৯ জানুয়ারি) শপথ গ্রহণের পর রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, “আমি সেই দেশে ফিরতে পেরে অত্যন্ত আনন্দিত যেখানে আমার ভালোভাবে পরিচয় রয়েছে। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে আমেরিকান ও স্থানীয় কর্মীদের নিয়ে গঠিত একটি শক্তিশালী দলের নেতৃত্ব দিয়ে আমি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় করতে, প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্য এগিয়ে নিতে এবং প্রতিদিন পরিশ্রম করে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে আগ্রহী।”

ঢাকাস্থ মার্কিন দূতাবাসও বিবৃতির মাধ্যমে নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়েছে।

ওয়াশিংটন থেকে বাংলাদেশ দূতাবাস জানায়, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ব্রেন্ট ক্রিস্টেনসেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT