1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল ৬৫.৮৭ ডলার এবং ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৬২.৮৫ ডলারে পৌঁছেছে।

বিশ্লেষকরা বলছেন, মার্কিন-রাশিয়া শান্তি আলোচনার অনিশ্চয়তা ও রাশিয়ার তেল ক্রেতাদের ওপর সম্ভাব্য অর্থনৈতিক চাপ বাজারে অস্থিরতা তৈরি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, রাশিয়া ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা না করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

তবে আন্তর্জাতিক এনার্জি এজেন্সি (আইইএ) জানিয়েছে, এ বছর ও আগামী বছরে বৈশ্বিক তেল সরবরাহ বাড়তে পারে। ওপেক ও সহযোগী দেশগুলো উৎপাদন বাড়ালে সরবরাহ বৃদ্ধি পাবে, যা দাম নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT