মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র অচিরেই কয়েকটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করবে এবং ৯ জুলাইয়ের মধ্যে অন্যান্য দেশগুলোকে নতুন শুল্কহার জানিয়ে দেওয়া হবে। এসব শুল্ক কার্যকর হবে আগামী ১ আগস্ট থেকে।
রোববার (৬ জুলাই) নিউ জার্সিতে গলফ খেলার পর ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, কয়েকটি দেশের সঙ্গে চুক্তি প্রায় সম্পন্নের পথে। তবে যারা সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হবে, তাদের ওপর উচ্চহারে শুল্ক আরোপ করা হবে বলেও তিনি হুঁশিয়ার করেন।
এর আগে গত এপ্রিল মাসে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ১০ শতাংশ ন্যূনতম এবং সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে। তবে তখনই সেটি কার্যকর না করে ৯ জুলাই পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছিলেন। নতুন সময়সূচি অনুযায়ী, এই উচ্চহারে শুল্ক ১ আগস্ট থেকে কার্যকর হবে।
এ প্রসঙ্গে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানান, প্রেসিডেন্ট এখন নতুন শুল্কহার নির্ধারণ করছেন এবং যেসব দেশ এখনো চুক্তিতে পৌঁছায়নি, তাদের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে।
বিটি/ আরকে
Tags: ট্রাম্প, যুক্তরাষ্ট্র, শুল্ক