1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ফতুল্লায় মাদ্রাসা অগ্নিকাণ্ড: সুস্থ হয়ে আইসিইউ ছাড়লেন আরও দুই শিক্ষার্থী দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত দক্ষিণ চীন সাগরের আচরণবিধি নিয়ে আসিয়ান-চীনের মতপার্থক্য কাটেনি নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার জীবন বাঁচাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান ফের যুদ্ধ শুরুর আভাস: মধ্যপ্রাচ্যে যাচ্ছে আরও এক মার্কিন বিমানবাহী রণতরী গাজীপুরে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নাটোরে মাইক্রোবাসে এসে গুলি ও ককটেল বিস্ফোরণ প্রতিবেশীদের কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও স্থগিত পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা

১ জুলাই থেকে আমদানি-রপ্তানির সব সনদ অনলাইনে জমা বাধ্যতামূলক: এনবিআর

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ৩০ জুন, ২০২৫

আগামীকাল মঙ্গলবার (১ জুলাই) থেকে আমদানি ও রপ্তানি পণ্যের ছাড়ের সব ধরনের সনদ অনলাইনে জমা দেওয়া বাধ্যতমূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামীকাল থেকে দেশের ১৯টি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বা রেগুলেটরি অথরিটির ইস্যু করা ছাড়পত্র, সার্টিফিকেট কিংবা পারমিট অনলাইনে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) প্ল্যাটফর্মে ইনপুট না থাকলে, সেসব আবেদন গ্রহণযোগ্য হবে না। ম্যানুয়াল বা কাগজপত্রভিত্তিক কোনো ছাড়পত্র এই সময়ের পর আর কার্যকর বিবেচিত হবে না।

বিজ্ঞপ্তিতে আমদানি-রপ্তানি বাণিজ্যে যুক্ত অংশীজনদের বিএসডব্লিউ বাস্তবায়নে সহযোগিতার অনুরোধও জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় বিএসডব্লিউ সিস্টেম ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

উল্লেখ্য, বিএসডব্লিউ মূলত একটি অনলাইন প্ল্যাটফর্ম, যা ব্যবহার করে একজন আমদানিকারক-রপ্তানিকারক পণ্য খালাসের জন্য প্রযোজ্য সব ধরনের সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিটের (সিএলপি) জন্য অনলাইনে আবেদন করে স্বয়ংক্রিয়ভাবে সিএলপি সংগ্রহ করতে পারেন।

সিএলপি গ্রহণের আগে ব্যবসা শনাক্তকরণ নম্বর (বিআইএন) ব্যবহার করে বিএসডব্লিউ সিস্টেমে নিবন্ধন করতে হবে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT