1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

৪৪তম বিসিএস: ১ হাজার ৬৮১ প্রার্থীকে নিয়োগের সুপারিশ

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

রিপিট ক্যাডার ইস্যুতে ঝুলে থাকা ৪৪তম বিসিএসের সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে এক হাজার ৬৮১ জন প্রার্থীকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যমতে, রিপিট ক্যাডার হওয়ায় প্রথম দফায় সুপারিশ পাওয়াদের মধ্য থেকে ২৬০ জন বাদ দেওয়া হয়েছে। আর রিপিট ক্যাডার পাওয়া ৪৩ জনকে উচ্চতর পছন্দের ক্যাডার পদে সুপারিশ করা হয়েছে। এছাড়া শূন্যপদে নন-ক্যাডার থেকে মেধাক্রম অনুযায়ী ২৫৭ জনকে নতুন করে ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি। গত ৩০ জুন ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছিল। তাতে ৩০৩ জন প্রার্থী রিপিট ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। এ নিয়ে সমালোচনা শুরু হলে বিধি পরিবর্তনের উদ্যোগ নেয় পিএসসি।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT