1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ ১০ ডিসেম্বর

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, ৪৫তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফল আগামী ১০ ডিসেম্বর প্রকাশ করা হবে। কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী এই তারিখ নির্ধারণ করা হয়েছে।

পিএসসি গত ৩ জুন ৪৪তম থেকে ৪৮তম বিসিএস পরীক্ষার জট নিরসনে একটি রোডম্যাপ প্রকাশ করে। সেই রোডম্যাপ অনুযায়ী ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয় ১৯ জুন, যেখানে ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী উত্তীর্ণ হন।

রোডম্যাপে উল্লেখ ছিল, ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ১০ ডিসেম্বর। এই বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয় গত ৮ জুলাই থেকে।

এর আগে ২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT