1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০৬৪৪

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে পিএসসি এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, প্রিলিতে মোট ১০ হাজার ৬৪৪ প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।

পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্য কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।

লিখিত পরীক্ষা আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে পারে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গত ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT