1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

‘৪ কোটি যুবকের কর্মসংস্থান সৃষ্টিতে সরকার কাজ করছে’

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, যুব সমাজই দেশের সবচেয়ে বড় সম্পদ। দক্ষতা ও যোগ্যতাই কর্মসংস্থানের মূল চাবিকাঠি। দেশের চার কোটি যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বর্তমান সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রয়েছে।

বাসস এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার গাজীপুরের সালনায় আঞ্চলিক অফিস প্রাঙ্গণে ইউসেপ গাজীপুর রিজিয়ন ‘জব ফেয়ার-২০২৫’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এক সরকারি তথ্যবিবরণীতে একথা জানানো হয়।

উপদেষ্টা বলেন, দেশের ১৮ কোটি জনসংখ্যার মধ্যে চার কোটি যুবককে দক্ষ করে গড়ে তুলতে পারলে আর্থসামাজিক অবস্থার আমূল পরিবর্তন সম্ভব। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সবসময়ই যুবকদের অগ্রাধিকার দিয়ে থাকেন।

তিনি বলেন, ইউসেপ বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের দক্ষ করে গড়ে তুলছে, যা প্রশংসার দাবি রাখে। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত এসব দক্ষ যুবকদের বিভিন্ন দেশি ও বিদেশি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।পোশাক শিল্প

দেশের কর্মমুখী শিক্ষা প্রসঙ্গে সুপ্রদীপ চাকমা বলেন, কর্মমুখী শিক্ষা মানুষকে দক্ষ করার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছে। বর্তমান বিশ্বে দক্ষ মানুষের বিপুল চাহিদা রয়েছে। অনলাইনে বিভিন্ন ব্যবসায় যুক্ত হয়ে এবং দলবদ্ধভাবে প্রশিক্ষণ নিয়ে নারীরাও এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। এ ইতিবাচক পরিবর্তন দেশের উন্নয়নে প্রধান ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা অনুষ্ঠানে পৌঁছালে তাঁকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। পরে তিনি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং চাকরিপ্রার্থীদের সাথে কথা বলেন।

অনুষ্ঠানে ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. আব্দুল করিমের সভাপতিত্বে গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (নর্থ, ক্রাইম) মো. রবিউল ইসলাম এবং গুডউইভের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহিনুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিটি/আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT