1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

৪ দাবিতে এনবিআরে পূর্ণাঙ্গ কর্মবিরতি, সেনা-পুলিশ মোতায়েন

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ২৪ মে, ২০২৫

জটিল আকার ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরিস্থিতি। চার দাবিতে সব অফিসে পূর্ণাঙ্গ কর্মবিরতি ঘোষণা করেছেন এনবিআর-এর কর্মকর্তা-কর্মচারীরা।

আজ শনিবার (২৪ মে) সকাল ৯টা থেকে ঢাকার এনবিআর প্রধান কার্যালয়ে নিচে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদের’ ব্যানারে আয়কর, শুল্ক ও ভ্যাট বিভাগের কর্মীরা এই কর্মসূচি পালন করেন।

এই কর্মসূচি ঢাকার বাইরে এনবিআর-এর আওতাধীন সব অফিসে চলছে বলেও জানানো হয়েছে এক প্রেস বিজ্ঞপ্তিতে।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনবিআরে পুলিশ, সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এনবিআর-এর কর্মকর্তা-কর্মচারীদের চার দাবি হলো— জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে; অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে; রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া এবং পরামর্শক কমিটির সুপারিশ আলোচনা-পর্যালোচনা করে বিভিন্ন সংস্থা, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করতে হবে।

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT