1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

রাইড-শেয়ারিং বাইকারদের জন্য জ্বালানি কোটা বৃদ্ধির অনুমোদন দিল বিপিসি

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সরকারের চলমান জ্বালানি রেশনিং সত্ত্বেও, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) মঙ্গলবার রাইড-শেয়ারিং মোটরসাইকেল চালকদের জন্য একটি বিশেষ জ্বালানি সুবিধা চালু করেছে। এর ফলে তারা সাধারণ বাইকারদের তুলনায় বেশি জ্বালানি কিনতে পারবেন।

এক বিজ্ঞপ্তিতে বিপিসি জানিয়েছে, মহানগর এলাকায় চলাচলকারী রাইড-শেয়ারিং বাইকাররা প্রতিদিন সর্বোচ্চ পাঁচ লিটার পর্যন্ত জ্বালানি কিনতে পারবেন, যেখানে অন্যান্য মোটরসাইকেল চালকরা সর্বোচ্চ দুই লিটার কিনতে পারবেন।

এই ব্যবস্থার আওতায় জ্বালানি সরবরাহ ও গ্রহণের জন্য বেশ কয়েকটি শর্তও নির্ধারণ করে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ফিলিং স্টেশন থেকে জ্বালানি কেনার সময় রাইড-শেয়ারিং চালকদের জ্বালানির ধরন, পরিমাণ এবং মূল্য উল্লেখ করা একটি রসিদ সংগ্রহ করতে হবে।

পরের বার জ্বালানি কেনার সময় আগের ক্রয়ের রসিদের মূল কপি জমা দিতে হবে।

বিপিসি আরও জানিয়েছে, জ্বালানি সরবরাহের আগে ফিলিং স্টেশনগুলোকে অবশ্যই সংশ্লিষ্ট রাইড-শেয়ারিং অ্যাপ থেকে মোটরসাইকেলের নিবন্ধন (রেজিস্ট্রেশন) নম্বর এবং চালকের তথ্য যাচাই করতে হবে।

রাষ্ট্রায়ত্ত এই কর্পোরেশন স্মরণ করিয়ে দেয় যে, সরকার নির্ধারিত দামেই জ্বালানি বিক্রি করতে হবে। সরবরাহের ঘাটতির অজুহাতে অতিরিক্ত দাম নেওয়া একটি শাস্তিযোগ্য অপরাধ বলেও তারা সতর্ক করে দেয়।

এতে বলা হয়, বাংলাদেশে প্রতি মাসের শুরুতে সরকার জ্বালানির দাম নির্ধারণ করে এবং বাজারে সে অনুযায়ী তা কঠোরভাবে অনুসরণ করতে হবে।

জনসাধারণের মধ্যে আতঙ্ক রোধ এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বিপিসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে বর্তমান ভূ-রাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী তেল আমদানি অব্যাহত রয়েছে।

জ্বালানির চালান নিয়মিতভাবে আসছে এবং দেশের প্রধান স্থাপনাগুলো থেকে রেল ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে সারা দেশের ডিপোগুলোতে তেল পরিবহন করা হচ্ছে বলেও এতে উল্লেখ করা হয়।

নতুন রেশনিং ব্যবস্থার আওতায়, প্রাইভেটকারগুলো প্রতিদিন সর্বোচ্চ ১০ লিটার পর্যন্ত জ্বালানি কিনতে পারবে, অন্যদিকে স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) এবং মাইক্রোবাসগুলো ২০-২৫ লিটার পর্যন্ত কিনতে পারবে।

এদিকে বিপিসির তথ্যমতে, পিকআপ এবং লোকাল বাসগুলো প্রতিদিন ৭০-৮0 লিটার ডিজেল কিনতে পারবে এবং দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও কনটেইনার ট্রাকগুলোকে প্রতিদিন ২০০-২২০ লিটার পর্যন্ত জ্বালানি কেনার অনুমতি দেওয়া হবে।

বিটি/ আরকে

 

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT