1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে আইগনারকে মনোনয়ন দিলেন ফ্রেডরিখ মের্ৎস মাদক নির্মূলে যুবসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি এনামের শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার ঘটনা রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর ট্রাম্পের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক আজ সিলেট টেস্ট: জয়ের লক্ষ্যে চাপে বাংলাদেশ শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের বিষয়ে নীরব পররাষ্ট্র সচিব ওয়ারিকানের ঘূর্ণিতে সিলেটে বিপাকে বাংলাদেশ: জয়ের জন্য প্রয়োজন ৩২০ রান নতুন পররাষ্ট্র সচিব: হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা কাতার থেকে ২৬ এলএনজি কার্গো পাওয়ার অপেক্ষায় বাংলাদেশ

খাগড়াছড়িতে ধানের বাম্পার ফলন হলেও লোকসানের দুশ্চিন্তায় কৃষকরা

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

খাগড়াছড়িতে এবার আমন মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। মাঠজুড়ে সোনালি ফসলের হাসি থাকলেও কৃষকের চোখেমুখে এখন দুশ্চিন্তার ছাপ। উৎপাদন খরচ বৃদ্ধি এবং বাজারে ধানের দাম আশানুরূপ না হওয়ায় লাভের মুখ দেখা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তারা। কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় ২৯ হাজার ৪২০ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে মোট ২৯ হাজার ৭৪৯ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। এতে মোট ৮৫ হাজার ৭১৬ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খাগড়াছড়ির একটি ক্ষেতে ধান কাটায় ব্যস্ত কৃষক। চাষিদের অনেকেই মাঠ থেকে ধান কেটে মাড়াই শেষে ঘরে তুলতে ব্যস্ত সময় অতিবাহিত করছেন।

স্থানীয় কৃষকদের অভিযোগ, সার সংকট এবং সময়মতো সার না পাওয়ায় তাদের দুর্ভোগ পোহাতে হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে কীটনাশক ও ছত্রাকনাশকের উচ্চমূল্য এবং শ্রমিকের মজুরি বৃদ্ধি। বটতলী গ্রামের কৃষক মিশুক চাকমা জানান, জুলাই মাসের পর অতিবৃষ্টি ও বন্যার প্রতিকূলতা পেরিয়েও ভালো ফলন পেয়েছেন। কিন্তু কৃষি উপকরণ ও ওষুধের পেছনে বাড়তি খরচ হওয়ায় লাভের অংশ কমে যাচ্ছে। এদিকে, কমলছড়ির কৃষক বাবলু চাকমার মতে, বাজারে ধানের দাম কম থাকায় ফলন ভালো হলেও তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি সরকারিভাবে ধানের ন্যায্যমূল্য নির্ধারণ ও ক্রয় কার্যক্রম আরও জোরদার করার দাবি জানিয়েছেন। এরসঙ্গে যুক্ত হয়েছে সঠিক সময়ে সার না পাওয়ার দুর্ভোগ।

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) খাগড়াছড়ি শাখার সহ-সভাপতি সৈকত দেওয়ান বলেন, কৃষকরা এখন ধান চাষে রোগবালাইয়ের প্রকোপ এবং উপকরণ খরচের কারণে লোকসানের কবলে পড়ছেন। এছাড়া, ধান বিক্রির সময় সিন্ডিকেটের দৌরাত্ম্য এবং সরকারি গুদামে ধান দিতে গিয়ে হয়রানির শিকার হওয়ার মতো অভিযোগও রয়েছে। কৃষি উৎপাদন উৎসাহিত করতে সার ও ওষুধের দাম সহনীয় পর্যায়ে আনা জরুরি বলে তিনি মনে করেন। সরকার যদি সারের সহজ লভ্য ও কীটনাশক, ছত্রাকনাশকের দাম সহনীয় পর্যায়ে আনেন তাহলে কৃষকরা ধান চাষ করে লাভবান হওয়ার পাশাপাশি এই ফসল উৎপাদনে তাদের আগ্রহ বাড়বে।

কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক নাসির উদ্দিন চৌধুরী জানিয়েছেন, প্রতিকূল আবহাওয়া ও বন্যার চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। বিশেষ করে সদর, দীঘিনালা ও মহালছড়ি উপজেলার দুর্গত কৃষকদের মাঝে দ্রুত ৫ হাজার কেজি বীজ সরবরাহ করার ফলেই এই সফলতা এসেছে। সরকারি উদ্যোগে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে কৃষকের আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT