1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

পাসপোর্ট সূচকে তিন ধাপ পিছিয়ে বাংলাদেশের সেঞ্চুরি, শীর্ষে কে?

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকে বাংলাদেশ তিন ধাপ পিছিয়েছে। এতে বাংলাদেশের অবস্থান দেখানো হয়েছে ১০০তম। একই অবস্থানে আছে ফিলিস্তিন ও লিবিয়া।

বুধবার (০৮ জানুয়ারি) এ বছরের শক্তিশালী পাসপোর্ট সূচকের ভিত্তিতে তালিকা প্রকাশ করেছে হেনলি।

২০২৪ সালে এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম। এবারের সূচকে শীর্ষে আছে সিঙ্গাপুর এবং এরপরেই জাপানের অবস্থান।

ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, দক্ষিণ কোরিয়া ও স্পেন যৌথভাবে তৃতীয় অবস্থানে আছে তালিকায়।

২০২৪ সালের সূচকের তথ্য অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টধারীরা বর্তমানে আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪০টি দেশ ভ্রমণ করতে পারেন।

এবার সূচকে প্রতিবেশী ভারতের অবস্থান ৮৫ নম্বরে। ভারতীয় পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন ৫৭টি দেশে।

আর পাকিস্তানের অবস্থান তিন ধাপ এগিয়ে ১০৩ নম্বরে এসেছে। দেশটির পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই ৩৩টি দেশে ভ্রমণ করতে পারেন।

২০২৩ সালের মতো ২০২৪ সালের সূচকেও তলানিতে আছে আফগানিস্তান।

তালিকায় পাকিস্তান, আফগানিস্তান ছাড়া বাংলাদেশের পেছনে আছে নেপাল, সোমালিয়া, ইয়েমেন, ইরাক ও সিরিয়া।

বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য নিয়ে দ্য হেনলি পাসপোর্ট সূচক তৈরি করা হয়।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT