1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
দক্ষিণ চীন সাগরের আচরণবিধি নিয়ে আসিয়ান-চীনের মতপার্থক্য কাটেনি নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার জীবন বাঁচাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান ফের যুদ্ধ শুরুর আভাস: মধ্যপ্রাচ্যে যাচ্ছে আরও এক মার্কিন বিমানবাহী রণতরী গাজীপুরে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নাটোরে মাইক্রোবাসে এসে গুলি ও ককটেল বিস্ফোরণ প্রতিবেশীদের কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও স্থগিত পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা কাতারের বাংলাদেশ স্কুলে পালিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কুয়েট শিক্ষার্থীকে কক্ষে ঢুকে মারধরের অভিযোগ, চোখে গুরুতর জখম

গাজীপুরে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে সোমবার সকালে দুই পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সকাল ৮টার দিকে এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা নিজ নিজ কারখানার সামনে অবস্থান নিয়ে একপর্যায়ে কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এই ঘটনায় ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নেন। এ সময় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ জানান। তবে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ বিষয়ে গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিকদের সরানোর পর বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় পুলিশ ও বিজিবি মোতায়েন রাখা হয়েছে।

বর্তমানে উত্তেজনাকর পরিস্থিতির কারণে ওই শিল্পাঞ্চলের ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এলাকার স্বাভাবিক অবস্থা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT