নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি থাকা আরও দুই শিক্ষার্থীকে আইসিইউ থেকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়েছে। গত বৃহস্পতিবার ও শনিবার তাদের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় এই সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এই দুই শিক্ষার্থী সুস্থ হয়ে ওঠায় বর্তমানে অগ্নিকাণ্ডের ঘটনায় আর কেউ হাসপাতালে চিকিৎসাধীন নেই বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার। বৃহস্পতিবার ও শনিবার তাদের স্থানান্তর করা হয় বলে রবিবার (১৫ নভেম্বর) জানিয়েছে ন হাসপাতালের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার।
চিকিৎসাধীন শিক্ষার্থীদের শারীরিক অবস্থা সম্পর্কে ডা. সুলতান মাহমুদ জানান, আইসিইউতে থাকা দুই শিক্ষার্থীর মধ্যে একজন মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন। মুহূর্তের মধ্যে ভবনের বিভিন্ন স্থানে ধোঁয়া ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় তাকে সফলভাবে ভেন্টিলেটর থেকে সরিয়ে আনা সম্ভব হয়েছে এবং বর্তমানে তার কোনো কৃত্রিম অক্সিজেনের প্রয়োজন হচ্ছে না। তাকে হাসপাতালের পুরুষ হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) স্থানান্তর করা হয়েছে। এছাড়া অপর শিক্ষার্থীর অবস্থাও বেশ আশাব্যঞ্জক হওয়ায় তাকে সাধারণ ওয়ার্ডে সরিয়ে নেওয়া হয়েছে। তারও বর্তমানে কোনো অক্সিজেন সাপোর্টের প্রয়োজন পড়ছে না।
প্রসঙ্গত, গত ৯ নভেম্বর মধ্যরাত ২টার দিকে পাঁচতলা বিশিষ্ট এই মাদ্রাসার দোতলায় আগুন লাগে। এতে প্রতিষ্ঠানটির লাইব্রেরি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ধোঁয়ায় আতঙ্কিত শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে বের হওয়ার সময় আহত হন। প্রায় ১ হাজার ৩০০ শিক্ষার্থীর আবাসিক এই মাদ্রাসাটিতে ঘটা এই অগ্নিকাণ্ডের পেছনে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে মূল কারণ হিসেবে ধারণা করছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের পরপরই মোট ৯৪ জন শিক্ষার্থীকে চিকিৎসার জন্য বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছিল। আবাসিক মাদ্রাসাটির প্রায় ১ হাজার ৩০০ শিক্ষার্থীর বেশির ভাগই কিশোর-তরুণ। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের।
Tags: অগ্নিকাণ্ড, চিকিৎসা, নারায়ণগঞ্জ, ফতুল্লা, মাদ্রাসা