1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আর্কিটেকচারের ১৬তম প্রদর্শনী শুরু

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএনইউ) আর্কিটেকচার বিভাগে শুরু হয়েছে ১৬তম আর্কিটেকচারাল এক্সিবিশন। বিশ্ববিদ্যালয়ের লেভেল ১, টার্ম ১-এর শিক্ষার্থীদের আয়োজনে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এক্সিবিশন হল খোলা থাকবে।

সোমবার (২১ এপ্রিল) প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রেজারার ও ভারপ্রাপ্ত প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবদুর রব খান। এক বিজ্ঞপ্তিতে এসব খবর জানানো হয়েছে।

উদ্বোধনী আয়োজনে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন, প্রক্টর ড. আবদুল খালেক, প্রকল্প পরিচালক মোস্তাক হাবিব ও এসইপিএস ডিন ড. শাজ্জাদ হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থপতি শাহরিয়ার ইকবাল রাজ। তিনি বর্তমানে আর্কিটেকচার বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রদর্শনীতে আর্কিটেকচার বিভাগের এআরসি ১১১ কোর্সের আওতায় শিক্ষার্থীদের তৈরি প্রাথমিক নকশা, ধারণা ও মডেল স্থান পেয়েছে। এসব কাজের মাধ্যমে শিক্ষার্থীদের কল্পনাশক্তি, পর্যবেক্ষণ ক্ষমতা ও সৃজনশীলতা ফুটে উঠেছে।

একজন শিক্ষক বলেন, এ প্রদর্শনী শিক্ষার্থীদের সৃজনশীলতা উন্মোচনের একটি মঞ্চ। এটি তাদের আত্মবিশ্বাস বাড়ায় ও ভবিষ্যতের পেশাগত জীবনের জন্য প্রস্তুত করে।

উদ্যোক্তারা জানান, প্রদর্শনীটি শুধুমাত্র একাডেমিক অর্জনের প্রদর্শন নয়। বরং আর্কিটেকচার বিভাগের উদ্ভাবনী পরিবেশ ও শেখার সংস্কৃতির প্রতিফলন। সবার জন্য উন্মুক্ত এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, শিল্পী, স্থপতি ও আগ্রহী দর্শকদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠেছে পরিবেশ।

আয়োজকেরা আশা করছেন, এই ধরনের প্রদর্শনী তরুণ স্থপতিদের সৃজনশীলতা ও চিন্তাশক্তিকে আরও প্রসারিত করবে ও একই সঙ্গে ভবিষ্যতের ডিজাইনচর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT