1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

বহু মোবাইল টাওয়ার বন্ধ, টেলিযোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ৩০ মে, ২০২৫

প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে সারাদেশে টেলিযোগাযোগসেবা বিঘ্নিত হচ্ছে। বিদ্যুৎ–বিভ্রাটের ফলে পাঁচ হাজারের বেশি বেজ ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) বন্ধ হয়ে গেছে, যা মোবাইল টাওয়ার নামে পরিচিত।

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব আজ শুক্রবার সকাল ১০টার দিকে তার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

ফয়েজ আহমদ তৈয়্যব তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, নিম্নচাপজনিত ঝড়-জলোচ্ছ্বাসে, বিদ্যুৎ সরবরাহব্যবস্থায় প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে সারাদেশে টেলিযোগাযোগসেবা বিঘ্নিত হচ্ছে। টেলিযোগাযোগ নেটওয়ার্ক পুনরুদ্ধার করতে নিরলসভাবে কাজ করছেন পল্লী বিদ্যুৎসহ টেলিযোগাযোগসেবার কর্মীরা।

বরিশাল, সিলেট দক্ষিণ, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলে মারাত্মক প্রভাব পড়ার কথা ফেসবুক পোস্টে জানিয়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব।

গতকাল বৃহস্পতিবার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। এর প্রভাবে রাজধানীসহ দেশের বিস্তীর্ণ এলাকায় গতকাল থেকে প্রবল বর্ষণ চলছে। গভীর নিম্নচাপটি এখন স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। আজ এটি লঘুচাপে পরিণত হবে। অর্থাৎ আজকের মধ্যেই এর শক্তি অনেকটাই কমে আসবে। তবে এর প্রভাবে আজ দিনভর বৃষ্টি হবে। আগামীকাল শনিবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

Tags: ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT