1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

তিন সপ্তাহে রেমিট্যান্স এসেছে ১৯৯ কোটি ডলার

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২৩ জুন, ২০২৫

চলতি জুন মাসের প্রথম ২১ দিনে প্রবাসীরা দেশে ১৯৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। তবে এ সময়ে ৯টি ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি, যার মধ্যে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকও রয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রেমিট্যান্সশূন্য ব্যাংকগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, পদ্মা ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুনের প্রথম ২১ দিনে রাষ্ট্রীয় ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ কোটি ৫৪ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২৫ কোটি ৫ লাখ, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৩০ কোটি ৯৫ লাখ এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে মাত্র ৩৫ লাখ ৮০ হাজার ডলার।Real estate listings

সপ্তাহভিত্তিক হিসাবে, জুনের প্রথম সপ্তাহে এসেছে ৮৮ কোটি ৩৪ লাখ, দ্বিতীয় সপ্তাহে ৩০ কোটি ৬ লাখ এবং তৃতীয় সপ্তাহে ৮০ কোটি ৪৯ লাখ ডলার রেমিট্যান্স।

বিটি/আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT