৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস ও ১৬ জুলাই শহীদ দিবস হিসেবে পালিত হবে। আজ রোববার (২৯ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলমও তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বিটি/ আরকে
Tags: ১৬ জুলাই শহীদ দিবস, ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস